admin
প্রকাশিত: 4:41 PM, August 12, 2024
সিলেট কৃষি বিশ্ববিদ্যালযের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের এখন পড়ার টেবিলে যেতে হবে। শিক্ষা ব্যবস্থা এখন ভংগুর অবস্থায় রয়েছে। আমাদের দেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। নৈতিক মানের আগামী প্রজন্ম আমরা চাই। তিনি বলেন, সন্তানকে সঠিক মানে দেখতে চাইলে অভিভাবকদের সন্তানের প্রতি আরো নজর বাড়াতে হবে।
তিনি সোমবার (১২ আগস্ট) শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রিন্সিপাল গোলাম রব্বানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জীববিজ্ঞান বিভাগের প্রভাষক এইচ এম ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি আব্দুস শুকুর। স্বাগত বক্তব্য রাখেন কলেজ বিভাগের ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামেয়ার সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, অভিভাবকদের পক্ষে একেএম শফিকুল আলম, দ্বাদশ শ্রেণির ছাত্র সৈয়দ মাহফুজুর রহমান, সাবেক শিক্ষার্থী রেজাউল ইসলাম আশরাফ প্রমুখ।
এদিকে বালিকা শাখায় পৃথকভাবে একাদশ শ্রণির ছাত্রীদের পৃথক ওরিয়ন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রভাষক নাসিমা আক্তার ও মাসুমা আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজের এনাটমী বিভাগের প্রভাষক ডা: শারমিন মাহবুবা। আরো বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ মুর্শেদা আক্তার, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, প্রথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা বেগম আকতার,সিনিয়র শিক্ষক তানজিয়া মোর্শেদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়