admin
প্রকাশিত: 4:41 PM, August 13, 2024
পুণ্যভূমি সিলেট জেলার অধিবাসীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
তিনি মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির সাথে সৌজন্য সাক্ষাতকালে এ আহবান জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্ঠা আব্দুল্লাহ সিদ্দিকির নেতৃত্বে সৌজন্য সাক্ষাতকালে নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের আশু রোগমুক্তি কামনা করে বলেন, তাদের এ আত্মদান কথনোই বৃথা যাবে না। আমাদের দেশকে তরুণরাই গড়ে তুলবে। নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য র্নিধারণে প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এসময় নেতৃবৃন্দ পুন্যভূমি সিলেটের সার্বিক আইনশৃঙ্গলার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান বারাকাত, জাতীয় পার্ট নেতা আব্দুল মালেক খান, ইসমাইল আলী আশিক, সুফিয়ান খান, মুরাদ আহমদ শাহীন, সেবুল আহমদ তালুকদার, আব্দুল হান্নান রুমন প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়