admin
প্রকাশিত: 6:47 PM, August 17, 2024
স্বৈরাচার হাসিনা ও তার রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মাথাসহ শরীরদের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যুবদল নেতাদের খোঁজখবর ও আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা যুবদল।
শনিবার (১৭ আগস্ট) জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নেতৃত্বে নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন হাসপাতলে গিয়ে গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা লিমন আহমদ, তোফায়েল ইসলাম হৃদয় ও রুবেল আহমদ এবং গোয়াইনঘাট উপজেলার সিএনজি চালক ইদ্রিস আলীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এসময় নেতৃবৃন্দ আহত যুবদল নেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজাহান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা ছরোয়ার আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, পৌর যুবদলের সদস্য জামান আহমদ, উপজেলা যুবদলের সদস্য জিয়া আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারজান আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা নাহিদ আহমদ প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়