admin

প্রকাশিত: 8:20 PM, August 19, 2024

শেওলা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দের স্থলবন্দর পরিদর্শন

শেওলা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দের স্থলবন্দর পরিদর্শন

সিলেটের বিয়ানীবাজারস্থ শেওলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা কয়লা ও পাথর আমদানি-রপ্তানি আবারো শুরু হওয়ায় স্থলবন্দর পরিদর্শন করেছেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ। সোমবার (১৯ আগস্ট) দুপুরে নেতৃবৃন্দ স্থলবন্দর পরিদর্শন শেষে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেন।

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায়  সভাপতিত্ব করেন কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক  ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সভাপতি আলহাজ¦ আতিক হোসেন এবং পরিচালনা করেন আমদানীকারক গ্রুপের অর্থ সম্পাদক জয়দেব চক্রবর্তী।

সভায় বক্তারা দুই দেশের সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে এ আমদানী-রপ্তানী চালু হওয়ায় দু’দুশের সরকার ও ব্যবসায়ীদের ধন্যবাদ জানান। তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বান্ধব পরিবেশ বজায় রেখে পারস্পারিক বানিজ্য এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান। তারা বলেন, আমদানি-রপ্তানী বন্ধ থাকলে শুধু দু’দেশের ব্যবসায়ীই নয়, বাংলাদেশ সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়। শুধু তাই নয়, আমদানী-রপ্তানী বন্ধ থাকলে এর সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা বেকার হয়ে পড়েন।

সভায় ব্যবসায়ীরা আরো বলেন, আমাদের ব্যবসায়ীদের মাঝে কোন রাজনৈতিক ভেদাভেদ নেই। আমাদের একটাই পরিচয়, আমরা ব্যবসায়ী। ব্যবসার মাধ্যমে দেশের উন্নয়নে আমরা সবসময়ই মিলেমিশে ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। সভায় বক্তারা আরো বলেন, কয়লা ও পাথরবাহী ট্রাকগুলো দেশের ভেতর প্রবেশ এবং বাংলাদেশ থেকে পণ্য ভারতে রপ্তানী শুরু হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা কয়লাবাহী ট্রাকগুলোকে স্বাগত জানাচ্ছেন। এতে করে সীমান্তে ব্যবসার পরিবেশ ফিরে এসেছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মইন উদ্দিন, প্রচার সম্পাদক সুহেল আহমদ, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মনিরুল হক, সেলিম আহমদ, নিয়াজ আহমদ, জুয়েল আহমদ, পারভেজ আহমদ, এলাকার বিশিষ্ট মুরুব্বি সাইফুদ্দিন, আবেদ আলী, নুরুল ইসলাম, সাবেক মেম্বার আপ্তাব মিয়া, সিরাজ উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিকবৃন্দ। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়