admin
প্রকাশিত: 7:42 PM, August 21, 2024
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ২০ পারা কোরআনের হাফেজ মুহাম্মদ মিজানুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিতে মঙ্গলবার (২০আগস্ট) সন্ধ্যায় তার টুকেরবাজারস্থ বাড়িতে যান খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি মাওলানা কে এম আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। এসময় মহানগর শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, জালালাবাদ থানার সভাপতি হাফিজ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইফতিখার হোসাইন ও ৩৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মিজানের চিকিৎসার খোঁজখবর নেন এবং সামর্থানুযায়ী সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় কান্নাজড়িত কন্ঠে আহত মিজানের বাবা রইছ আলী এবং তার বড় ভাই আমিনুর রহমান উপস্থিত নেতৃবৃন্দের মাধ্যমে সিলেটবাসীর নিকট মিজানের আশু সুস্থতার জন্য দোয়া চান।
উল্লেখ্য মিজান গত ৫ আগস্ট সকালে পুলিশের ছোড়া ছিটা গুলিতে মারাত্মকভাবে আহত হন। তার চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৩৫টি গুলি বিদ্ধ হয়। প্রাথমিকভাবে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বুধবার (২১আগস্ট) সকালে তিনি রাজধানী ঢাকায় যান।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়