editor
প্রকাশিত: 2:53 PM, August 27, 2024
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন ফ্যাসিবাদের লজ্জাজনক পতনের পর পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্যে সৃষ্টিতে লিপ্ত। এদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ছাত্র-জনতার অভূতপূর্ব জাগরণে ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা উচ্ছেদ ক’রে জনগণের অভিপ্রায় অনুযায়ী গণমুখী শাসন ব্যবস্থা প্রবর্তন করার মধ্য দিয়েই এ বিজয়কে ধ’রে রাখতে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা অর্থাৎ প্রচলিত প্রশাসনিক কাঠামো, পুলিশী ব্যবস্থা এবং বিচার বিভাগের আমুল সংস্কার সাধন করতে হবে। এসব প্রতিষ্ঠান সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। দলীয় আনুগত্যশীল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দ্রুত অব্যাহতি দিতে হবে।
রাষ্ট্রীয় সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে সংগ্রামী ছাত্র-সমাজ ও রাজনৈতিক দল এবং সমাজশক্তিগুলোর যুগপৎ আন্দোলনে এক নতুন ‘গণশক্তি’র উত্থান ঘটেছে।
২৬ আগস্ট রাতে নগরীর হাওয়াপাড়াস্হ কার্যালয়ে সিলেট জেলা জেএসডি এর উদ্যোগে ‘ছাত্র গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জেএসডির যুগ্ন আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সভাপতি ও শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রবাসী নেতা চৌধুরী শাহেদ কামাল টিটু, জেএসডির সদস্য এইচ এম এ শিবলী, মাসুক আহমদ, বেলায়েত হোসেন বেলু, শ্রমিক নেতা ফরাজ মিয়া প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়