editor
প্রকাশিত: 10:01 PM, August 31, 2024
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পদার্থ বিদ্যা অনুষদের অধ্যাপক নাজিয়া চৌধুরী বলেছেন, নিজেকে উপস্থাপন করতে সুন্দর এবং পরিষ্কার ভাষা শিক্ষার বিকল্প নেই। যেমন একজন বাঙালি তার মাতৃভাষা সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে নিজেকে সম্মানিত বোধ করতে পারে, তেমন আন্তর্জাতিক পরিমন্ডলে ইংরেজি ভাষা শেখার মাধ্যমে নিজের যোগ্যতাকে সহজে উপস্থাপন করতে পারে। এজন্য তরুণ প্রজন্মকে শুদ্ধ বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষার ওপর জোর দিতে হবে।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ ইমজার হলরুমে চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত মো. ফখরুল আলম খানের ‘স্পোকেন ইংলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরেন এডমিশন এন্ড কেরিয়ার ডেভলপমেন্ট কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশের সিলেট জোনের প্রেসিডেন্ট মো. ফেরদৌস আলম, মেট্রোপলিটন্ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. এম জেড আশরাফুল, প্রয়াস শিক্ষাকেন্দ্রের উদ্যোক্তা সুরনজিত তালুকদার, ফিডব্যাক এডুকেশনের উদ্যোক্তা তানভীর অন্তর, শিক্ষা উদ্যোক্তা ফখরুল আলম খান। এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক জালালবাদের জয়েন্ট নিউজ এডিটর আহবাব মোস্তফা খান, সিলেট এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার সানোয়ার হোসেন, ব্যবসায়ী আনিসুর রহমান, এডভোকেট মাহবুব আলম, কবি পল্লব পলাশ, জিয়াউল ইসলাম মুরাদ, তারেক আহমদ, সাংবাদিক নাসির হোসেন প্রমুখ।
2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
3 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
5 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,