editor

প্রকাশিত: 3:02 PM, September 1, 2024

বঙ্গবীর ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী পালন করেছে জাতীয় জনতা পার্টি

বঙ্গবীর ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী পালন করেছে জাতীয় জনতা পার্টি

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকীতে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

১ সেপ্টেম্বর রোববার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন মরহুমের সমাধিতে জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খানের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও জিয়ারত করা হয়।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় জনতা পার্টির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার দুঃসাহসিকতা ও আন্দোলনের ফলে দুঃসশাসনের অবসান হয়েছে। জাতীয় জনতা পার্টির পক্ষে আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও আহতদের সুস্থতা কামনা করে তিনি আরো বলেন, আন্দোলনের ফলাফল বাস্তবায়ন করতে গণঅভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেই সরকারের প্রতি আস্থা রয়েছে আমাদের। জাতীয় জনতা পার্টি ও জেনারেল ওসমানী বিগত সরকারের আমলে নানা বৈষম্যের শিকার হয়েছেন। বঙ্গবীর ওসমানী প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন না দিয়ে নির্মূল করার ষড়যন্ত্র করা হয়েছিল। মুক্তিযুদ্ধের এ সর্বাধিনায়ককে ইতিহাস বিকৃত করে প্রধান সেনাপতি হিসেবে তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার সকল দলের অংশ গ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে বলে আমরা বিশ^াস করি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুূদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সহ-সভাপতি প্রফেসর আব্দুল মুহিত, সেলিম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাংস্কৃতিক সম্পাদক তুহিন আহমদ খান, দপ্তর সম্পাদক কিরণ দেব নাথ, সিলেট মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়