editor
প্রকাশিত: 10:02 PM, September 1, 2024
সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) বলেছেন, জেনারেল ওসমানী ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের মহানায়কদের একজন। তাঁর সুষ্ঠু পরিকল্পনা ও সুদক্ষ নেতৃত্বে দ্রুতগতিতে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী যোদ্ধা পাকিস্তানি বাহিনীকে নাস্তানাবুদ করে ৯ মাসেরও কম সময়ে বিস্ময়কর বিজয় অর্জন করেন। তিনি আরো বলেন, ওসমানী কেবল সিলেটের নন, তিনি পুরো বাংলাদেশের গর্ব। এ মহান কর্মবীরের জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বোদ্ধ হয়ে আমাদের সবাইকে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে।
বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ওসমানী জাদুঘরের উদ্যোগে খতমে কোরআন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (১ সেপ্টেম্বর) ওসমানী জাদুঘর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. আরিফুল হক চৌধুরী।
ওসমানী জাদুঘরের সহকারী কীপার মো. আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, ওসমানী গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ফয়জুর রহমান, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ফুলকলি ফুড প্রডাক্ট লিমিটেড সিলেটের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, গণ গ্রন্থাগার অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক দিলিপ কুমার সাহা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত জালালাবাদ নোয়াকুরুম জামে মসজিদের ইমাম হাফেজ মো. হাবিবুর রহমান।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়