admin
প্রকাশিত: 7:26 PM, August 8, 2024
সিলেটের নিরীহ ও বঞ্চিত আনসার সদস্যদের ৩ দফা দাবী এবং পূজা, নির্বাচনী টিউটির সম্মানী ও ভাতা প্রদান এবং দুর্নীতিবাজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচি ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নগরীর মদিনা মার্কেট সংলগ্ন সিলেট জেলা আনসার ভিডিপি অফিসের প্রধান গেইটের সামনে অনুষ্ঠিত হয়।
আনসার কমান্ডার মোঃ আনসার আলীর সভাপতিত্বে ও আনসার কমান্ডার নোমান আহমদের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন নিরীহ ও বঞ্চিত আনসার সদস্য জয়নাল আহমদ, নোমান আহমদ, মানিক মিয়া, আকাশ মিয়া, মোঃ সোহেল, রাজ আলম, আব্দুল আলী, সাজুর মিয়া, শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, সাইদুল ইসলাম, সাইদ আলী, মনর আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নিরীহ ও বঞ্চিত আনসার সদস্যদের ২০১৫, ১৬, ১৭ ও ১৮ সালের পূজা, নির্বাচনী টিউটির সম্মানী ও ভাতা প্রদান করে পুনরায় চাকুরী বহালের জোর দাবী জানিয়ে বলেন, দুর্নীতিবাজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে। বক্তারা আনসারদের ৩ দফা দাবী জানিয়ে বলেন, সিলেট জেলা আনসার ভিডিপি অফিসের সার্কেল এ্যাডজুটেন্ট এ.এস.এম এনামুল হক (গ্রেফতারী ওয়ারেন্ট ভুক্ত আসামী), ও সদর আনসার টি.আই রূপক তালুকদার ভিডিপির কার্যালয়ে দীর্ঘ ১৬ বছর যাবত একই অফিসে কাজ করার সুবাদে দুর্নীতি ও সহজ সকল আনসারদের জিম্মি করে বিভিন্ন রকম অর্থ আত্মসাত করছেন। এতে আনসার সদস্যরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা দুর্নীতিবাজ আনসার কর্মকর্তাদের বদলী সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বঞ্চিত আনসার সদস্যদেরকে পুনরায় চাকুরীতে বহাল করার জোর দাবী জানান।
6 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
3 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
1 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ