admin
প্রকাশিত: 7:45 PM, August 8, 2024
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সর্বজন পরিচিতি মরহুম রজব আলী খান নজীবের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) ও মরহুমের পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ৮ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন, সদস্য দিদার আহমদ, ফাতেমা বেগম, শিলন বেগম, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের কোষাধ্যক্ষ শারমিন আক্তার রেবা, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক বায়জিদ শিপন ও জয়দ্বীপ রায়, সুপার ভাইজার রায়হান খান। এছাড়াও অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম রজব আলী খান নজীবের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আনিছুল হক।
উল্লেখ্য, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মরহুম রজব আলী খান নজীব। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ সবল মানুষের মত দেশ, সমাজ এবং প্রতিবন্ধী সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। যা ইতিহাস হয়ে থাকবে। রজব আলী’র কর্মকান্ডকে অনুসরণ করে প্রতিবন্ধী ও সামাজিক সংগঠনগুলো কাজ করলে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী উপকৃত হবেন।
1 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
3 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
7 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
6 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ