editor

প্রকাশিত: 11:44 PM, January 29, 2021

জিয়ার আদর্শ বাস্তবায়নে প্রতিষ্ঠা লগ্ন থেকে কৃষক দল কাজ করে যাচ্ছে: নাসিম হোসাইন

জিয়ার আদর্শ বাস্তবায়নে প্রতিষ্ঠা লগ্ন থেকে কৃষক দল কাজ করে যাচ্ছে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রতিষ্ঠা লগ্ন থেকে কৃষক দল কাজ করে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্নতায় স্বনির্ভর দেশ গঠনে শহীদ জিয়ার কার্যক্রমকে লালন করে কৃষক দলকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে বিএনপির সাথে কাধ কাধ মিলিয়ে কৃষক দল নেতাকর্মীদেরকে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে জাতীয়তাবাদী কৃষকদলের সিলেটের মহানগর আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা ও সিলেট মহানগর কৃষক দল আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট শাহ আশরাফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কামাল মিয়া, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর কৃষক দলের সদস্য আহাদুর রহমান মুন্না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর কৃষক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এজাজ উদ্দিন, সাজন চৌধুরী, শেখ মো. সুমন, মোফাজ্জল হোসেন পিরু, সালেহ আহমদ গেদা, গিয়াস আহমদ, হাবিবুর রহমান, সদস্য আনোয়ার হোসেন, মো. মোশাররফ, হেদায়েত উল্লাহ, আমির হোসেন-১, রফিকুল ইসলাম, ময়নুল হক স্বাধীন, পারভেজ আহমদ, আমির হোসেন-২, সাকিল আহমদ, সুমন আহমদ, বাচ্চু মিয়া, আব্দুজ জব্বর মদই, আহাদুর রহমান মুন্না, রুম্মান আহমদ, মোশাররফ আহমদ, এনাম রহমান, মহসিন রাজা, উকিল আলী, মাহিদুল ইসলাম শাহীন, আব্দুর রহিম, শাহাব উদ্দিন, সেবুল আহমদ, সুমন আহমদ, শামীম আহমদ, সুহেল আহমদ, হৃদয় হাসান খোকন, সুমন আহমদ, আরিফ আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন