editor
প্রকাশিত: 6:34 PM, November 12, 2021
অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯১২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২২১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ২১৯ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৩৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৮২টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনই পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৬৮ জন এবং নারী ১০ হাজার ৪৪ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন , ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন রয়েছেন। তাদের সকলেই সরকারি হাসপাতালে মারা গেছেন।
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
2 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে