editor

প্রকাশিত: 10:09 PM, November 18, 2021

৫৫তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, সিলেটে প্রাক্তনদের মিলনমেলা

৫৫তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, সিলেটে প্রাক্তনদের মিলনমেলা

৫৫তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, সিলেটে প্রাক্তনদের মিলনমেলা

বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ পা রেখেছে ৫৬ বছরে। দেশের সর্ববৃহৎ ক্যাম্পাসের দিবসটি কেক কেটে উদযাপন করে চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, সিলেট।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর ২০২১) সন্ধ্যে ৭:৩০ থেকে সিলেট নগরীর অভিজাত একটি হোটেলে।

প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণোচ্ছাসের ঢেউ উঠা অনুষ্ঠানটিতে দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সবাই মেতে উঠেন খুঁনসুটি এবং নষ্টালজিয়ায়। হাসি,আনন্দ আর পুরনো স্মৃতি হাতড়ে সবাই ফিরে যান ভার্সিটির ফেলে আসা দিনে।

১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫তম দিবসে সিলেটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন মো. নাজমুল ইসলাম।

ইমতিয়াজ আহমেদ বুলবুল ও হাফিজ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব সিলেট এর সভাপতি ড. আবুল ফতেহ ফাত্তাহ, সেক্রেটারি এটিএম শোয়েব, চবি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুবুজ্জামান চৌধুরী,যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ ও অধ্যাপক সাব্বির আহমদ ।

স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব অধ্যক্ষ ফজলুল হক।

সভায় ‘হৃদয়ের কাননে সতীর্থের গান’ (চবি দিবস ২০২১) এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ উপস্থিত সকলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঠ ও বস্ত্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান, অতিরিক্ত সচিব ( সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা) বিধায়ক রায় চৌধুরী, শাবি রেজিস্ট্রার ইসফাকুল হোসেন, সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কবির আহমদ ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার পাল এসএমপির এডিশনাল কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটের এসপি ফরিদ উদ্দিন, জনতা ব্যাংকের সাবেক জিএম রিয়াজুল ইসলাম, শাবি অতিরিক্ত রেজিস্ট্রার জোবায়ের চৌধুরী প্রমুখ।

 

বক্তারা বলেন, আমাদের স্বপ্নবাস্তবের চারণ ভূমি- বাতিঘর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বীরনগরী চট্টলার সঙ্গে শ্রীভূমি সিলেটের আত্মিক সংযোগ অনেক প্রাচীন। উচ্চশিক্ষা বিস্তারে এক গৌরবময় বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলোর দিকে নিয়ে যাচ্ছে, যে দিনগুলো কোনো চবিয়ান কখনো ভুলতে পারবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য, অনাবিল আনন্দ আর উৎসাহ উদ্দীপনার এই আয়োজন নিয়ে গেল সেই দূরন্ত জীবনের দুপুরবেলায়।

এই মিলনমেলায় তিন শতাধিক প্রাক্তনী অংশ নেন। যারা সমাজে সুপ্রতিষ্ঠিত।

ক্যাপশন-চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব সিলেট আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্টানে কেক কাটছেন প্রধান অতিথি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্যান্যরা। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই