editor

প্রকাশিত: 9:12 PM, June 27, 2023

মসলার বাজারে কোরবানির ঝাঁঝ

মসলার বাজারে কোরবানির ঝাঁঝ

1

স্টাফ রিপোর্টার
দুয়ারে কড়া নাড়ছে ঈদ। তাই কিছু মানুষ এখন কোরবানির পশু কেনার জন্য হাটমুখী আর কিছু মানুষ কাঁচাবাজারে ভিড় করছে।
আর মসলা হচ্ছে এ কোরবানির ঈদের অন্যতম অনুষঙ্গ। তাই কোরবানির পশু কেনার সঙ্গে সঙ্গে এখন ভিড় বেড়েছে সিলেটের মসলার বাজারেও।

7

সিলেটের খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, ঈদকে সামনে রেখে মূলত মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকেই কাঁচাবাজারে বেচাকেনা বেড়েছে। বিশেষ করে মসলার বাজারে বাড়ছে ভিড়। দুপুর গড়াতেই মানুষ মসলা কিনতে বাজারে ঢুঁ মারছেন। ক্রেতাদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে এবার বাজারের প্রতিটি দোকানেই পর্যাপ্ত মসলা মজুদ রয়েছে। তবে দাম একটু বেশি!

আর ক্রেতারা বলছেন, একটু নয়, অনেক বেশি। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি মসলারই দাম বেড়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা এই দাম বাড়িয়েছেন। ফলে যে দোকানেই যান দাম একই। দরদাম করেও লাভ হচ্ছে না। বাধ্য হয়ে বেশি দামেই মসলা কিনেতে হচ্ছে তাদের।

মঙ্গলবার দুপুরে নগরীর বন্দরবাজারে মসলা কিনতে এসেছিলেন দক্ষিণ সুরমা এলাকার গৃহিনী পারভীন বেগম। তিনি বলেন, আমি প্রতি সপ্তাহে একবার বাজার করতে আসি। তবে কোরবানির ঈদ উপলক্ষে আজ মসলার বাজার অনেক গরম। প্রতিটি মসলার ঝাঁঝ লেগেছে দামেও। বাজারে গেলো সপ্তাহের তুলনায় মসলা ভেদে কেজি প্রতি দাম দুই থেকে তিনশ’ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান এ গৃহিণী।

6

তবে বাজারের খুচরা ব্যবসায়ী মাছুম মিয়া বলেন, দাম যা বাড়ার তা অনেক আগেই বেড়েছে। ঈদে কোনো মসলার দাম নতুন করে আর বাড়েনি। তবে যারা এক মাস বা এরও বেশি সময় পর এখন বাজারে আসছেন তাদের কাছে দামটা বেশি মনে হচ্ছে।

4

মহানগরীর পাইকারি মসলা বিক্রেতা রফিকুল আলম বলেন, পাইকারি বাজারেও মসলার দাম বাড়েনি। মোটামুটি এক মাস আগের দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মসলা। কারণ এবার আমদানি ও মজুদ বেশি। তাই নতুন করে দাম বাড়েনি বলেও দাবি করেন পাইকারি মসলার এ বিক্রেতা।

কোরবানির ঈদ উপলক্ষে পাইকারি ও খুচরা মসলার দোকান ঘুরে দেখা গেছে, বাজারে ছোট এলাচ প্রতিকেজি ১ হাজার ৪০০ টাকা এবং মাঝারি এলাচ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা এবং বড় এলাচ ২ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিকেজি ভারতীয় জিরা ৯০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৬০০ টাকা, সাদা গোলমরিচ ১ হাজার টাকা, কালো গোলমরিচ ৮০০ টাকা, দারুচিনি ৫৫০ টাকা, ধনিয়া ১৮০ টাকা, সরিষা ৪০০ টাকা, মেথি ৪৫০ টাকা, তেজপাতা ২২০ টাকা, মিষ্টি জিরা ৫৫০ টাকা, কালোজিরা ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজি প্রতি প্রতিটি মসলা গড়ে ১০ থেকে ১০০ টাকা করে বেড়েছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে।

পাইকারি মসলা ব্যবসায়ী আরাফাত হোসেন বলেন, সিলেটের বাজারে মসলার দাম এমনিতেই বেশি। এর ওপর কোরবানির ঈদ উপলক্ষে আরেক দফা দাম বেড়েছে। তাই তাদের বেশি দাম দিয়েই ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিটি মসলা কিনে আনতে হয়েছে। এতে আসলে তাদের কারসাজির কিছু নেই, পণ্যের ঊর্ধ্বমুখী দামই দায়ী।

8

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

8 ‎জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

3 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

8 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির

আলোচনায় উত্তর সিলেটের আলোচিত কথিত ‘বুঙ্গাড়ি’ নজরুল মোল্লা

আলোচনায় উত্তর সিলেটের আলোচিত কথিত ‘বুঙ্গাড়ি’ নজরুল মোল্লা

8 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত নামলেই যেন খুলে যায় চোরাচালানের ‘অবারিত দুয়ার’—এমন অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, দিনের আলো

সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট : ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট : ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

8 স্টাফ রিপোর্টার সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর দোকানগৃহে নির্বিঘ্নে

নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিলেট বিভাগ গনদাবি পরিষদ পর্তুগাল শাখা

নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিলেট বিভাগ গনদাবি পরিষদ পর্তুগাল শাখা

6 সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

2 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট

1
7