editor

প্রকাশিত: 6:52 PM, July 8, 2023

সিলেটে মসলা ফসলের প্রযুক্তি বিস্তারে গবেষণা সম্প্রসারণ কৃষক সন্নিবদ্ধ কর্মশালা সম্পন্ন

সিলেটে মসলা ফসলের প্রযুক্তি বিস্তারে গবেষণা সম্প্রসারণ কৃষক সন্নিবদ্ধ কর্মশালা সম্পন্ন

সিলেটে মসলা ফসলের প্রযুক্তি বিস্তারে গবেষণা-সম্প্রসারণ-কৃষক সন্নিবদ্ধ কর্মশালা সম্পন্ন হয়েছে। মসলা গবেষণা কেন্দ্র বিএআরআই, শিবগঞ্জ বগুড়ার উদ্যোগে ও সরেজিমন গবেষণা বিভাগ বিএআরআই সিলেট এর সহযোগিতায় ৮ জুলাই শনিবার সকালে নগরীর চন্ডিপুলস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকার নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। তিনি বলেন, মসলা জাতীয় ফসল চাষে লাভবান হলেই কৃষকেরা ধান জাতীয় ফসলের রিপ্লেসমেন্ট হিসেবে এটি চাষ করবে। আমাদের দেশের গবেষণা প্রতিষ্ঠানসমুহ থেকে মসলার উন্নত মানের আবহাওয়া উপযোগী জাত আবিস্কৃত হয়েছে। এগুলো সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন করে আমাদের দেশের নিজস্ব চাহিদা পুরনে সচেষ্ট হতে হবে। দেশের পতিত জমি অনাবাদি জমি, রাস্তার পাড়, পুকুর পাড়, জমির আইল বাড়ির আঙ্গিনায় মসলা চাষের আওতায় আনতে হবে। দেশে মসলা চাষকে আরো কৃষক বান্ধব করতে সংশ্লিষ্টদের আরো আন্তরিক হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএই সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন খান, বারী গাজীপুরের পরিকল্পনা ও মূল্যান উইং এর পরিচালক ড. দিলোয়ার আহমদ চৌধুরী, সেবা ও সরবরাহং উইং পরিচালক ড. ফেরদৌসী ইসলাম।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মসলা গবেষণা কেন্দ্র বগুড়া’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার হায়দার প্রধান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমগকে গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শৈলেন্দ্র নাথ মজুমদার। ১ম পর্বে সেশন চেয়ারম্যান ছিলেন বিএআরসি ফার্মগেট, ঢাকার নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোঃ বখতিয়ার। র‌্যাপোটিয়ার্স- আমগকে বারি গাজীপুর এর প্রধান বৈজ্ঞান কর্মকর্তা ড. মোঃ ইকবাল হক, মগকে বগুড়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাহমুদুল হাসান ও ড. মোঃ আশরাফুল আলম।
কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেন মগকে বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাসুদ আলম। ২য় পর্বে সেশন চেয়ারম্যান ছিলেন- বিএআরআই গাজীপুর এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষজ্ঞ বিজ্ঞানী, বারী গাজীপুরের সেবা ও সরবরাহং উইং পরিচালক ড. ফেরদৌসী ইসলাম, ডিএই সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন খান।
র‌্যাপোটিয়ার্স ছিলেন- সগবি বারি সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, মগকে বগুড়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মোঃ নুর আলম চৌধুরী ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ।
বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্প, মগকে, বিএআরআই শিবগঞ্জ বগুড়ার অর্থায়নে দিনব্যাপী কর্মশালায় সিলেট অঞ্চলের শতাধিক কৃষক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়