editor
প্রকাশিত: 6:19 PM, October 8, 2022

হবিগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের জন্য গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। এতে বিভিন্ন স্থানে আসা-যাওয়া করতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় জেলা শহরের জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল ও কলেজে ভোটগ্রহণ শুরু হয়েছে, বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এদিকে, নির্বাচন সম্পন্ন করার জন্য কোনো পরিবহন শ্রমিক কাজে যোগ দেননি। এজন্য জেলাজুড়ে গণপরিবহনের চাকা বন্ধ রয়েছে। হবিগঞ্জ বাস টার্মিনাল থেকে কোনো গাড়ি অন্যত্র না যাওয়ায় যাত্রীদের ফিরে যেতে দেখা গেছে। কেউ কেউ ছোট গাড়ি দিয়ে বিকল্প পন্থায় যাথায়াত করলেও এতে ভাড়া লেগে যাচ্ছে কয়েক গুণ।
বানিয়াচং উপজেলার ফারুক মিয়া বলেন, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে হবিগঞ্জে এসেছিলাম। কিন্তু সরাসরি গাড়ি না থাকায় ছোট গাড়ি দিয়ে শায়েস্তাগঞ্জ যেতে হচ্ছে। সেখান থেকে বাসে ঢাকায় যাব।
একই কথা জানিয়েছেন, সুমাইয়া আক্তার, নূর আলী ও কামরুল হাসানসহ আরও কয়েকজন।
এ বিষয়ে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, নির্বাচন সফল করার জন্য গাড়ি বন্ধ রাখা হয়েছে। এজন্য আমরা যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি।
হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানান, নির্বাচনে ২০টি পদের বিপরীতে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তবে সভাপতি পদে মো. শহিদ উদ্দিন চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহিন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন