editor

প্রকাশিত: 6:30 PM, October 27, 2022

বেগম জিয়ার মুক্তি ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে রাজপথে থাকতে হবে: মুক্তাদির

বেগম জিয়ার মুক্তি ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে রাজপথে থাকতে হবে: মুক্তাদির

বেগম জিয়ার মুক্তি ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে রাজপথে থাকতে হবে: মুক্তাদির

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাতীয়তাবাদী যুবদলকে রাজপথে থাকতে হবে। দেশব্যাপী সরকারের জুলুম নির্যাতন হামলা-মামলাকে উপেক্ষা করে খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলন সফল করতে হলে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দেশে জাতীয়তাবাদী আদর্শের গণজোয়ার সৃষ্টি হয়েছে, আর তা দেখে সরকার ভীত হয়ে পড়েছে। এজন্য দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। তিনি আরো বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভয়-ভীতি গ্রেপ্তার নির্যাতনকে সাহসের সাথে মোকাবেলা করে রাজপথে থাকতে হবে। আর সিলেট থেকেই আওয়ামী সরকারের পতনের যাত্রা শুরু করতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠ থেকে র‌্যালীটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী যুবদলকে বিএনপির ভ্যানগার্ড অভিহিত করে বলেন, এ সরকার জনগণের সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। অতএব সরকারের হামলা-মামলা ও অনাচার থেকে রক্ষা পেতে হলে এ সরকারকে বিদায় করতে হবে। সামনের দিনে সকল ভেদাভেদ ভুলে সবাইকে রাজপথে থেকে সরকারের পতন নিশ্চিত করতে হবে।

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, মহানগর যুবদলের যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এর যৌথ উপস্থাপনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন মানিক, আখতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, শাহিবুর রহমান সুজান, শাহেদ আহমদ চমন, মঈনুল ইসলাম মঞ্জুর, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম মিজানুর রহান নেছার, উমেদুর রহমান উমেদ, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মাহফুজ চৌধুরী, এম এ মতিন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জিএম বাপ্পী, রায়হান আহমদ, জামিল আহমদ, আলী আহমদ আলম, ওসমান গণি, মকসুদুল করিম নোহেল, এহতেশামুল হক সবুজ, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, নাসির উদ্দিন রহিম, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা প্রমুখ।

এছাড়া সিলেটের ১৩টি উপজেলা ও ৫টি পৌর এবং ২৭টি ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে সিলেট জেলা ও যুবদলের র‌্যালীতে যোগদান করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন