editor

প্রকাশিত: 10:40 PM, November 8, 2021

সিলেটে প্রথমা প্রকাশনের বইমেলা শুরু

সিলেটে প্রথমা প্রকাশনের বইমেলা শুরু

সিলেটে প্রথমা প্রকাশনের বইমেলা শুরু

সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

সোমবার বেলা সাড়ে তিনটায় মেলার উদ্বোধন হয়। অনুষ্ঠানে সিলেটের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী পর্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও শিশুসাহিত্যিক তুষার কর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ এবং লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক কবি মোস্তাক আহমাদ দীন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথমা প্রকাশের ব্যবস্থাপক মো. জাকির হোসেন। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি তামান্না ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উদ্বোধনী পর্বে গল্পকার জামান মাহবুব, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম চৌধুরী বাবু, নীলাঞ্জন দাশ টুকু ও বিভাষ শ্যাম যাদন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বিশিষ্ট নৃত্যশিল্পী নীলাঞ্জনা যুঁই ও কবি আবিদ ফায়সাল উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পাঠাভ্যাস বাড়াতে প্রথমা প্রকাশনের উদ্যোগে বছরের একটি নির্দিষ্ট সময়ে ধারাবাহিকভাবে বইমেলা হয়ে আসছে। এতে তরুণ প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসা বাড়ছে। এ ছাড়া প্রথমা প্রকাশন যেসব বই প্রকাশ করছে, সেসব নির্ভুল ও সুসম্পাদনার পাশাপাশি গুণে এবং মানে অনন্য।
উদ্বোধনের পরপরই প্রচুরসংখ্যক পাঠক ও লেখকেরা বইমেলায় ভিড় করেছিলেন। আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বইমেলা চলবে। এ বইমেলায় প্রথমা প্রকাশনের বই এবং দেশি-বিদেশি বই বিশেষ মূল্যছাড়ে বিক্রি করা হচ্ছে। বইমেলা সবার জন্য উন্মুক্ত।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়