editor
প্রকাশিত: 7:34 PM, October 14, 2020
স্টাফ রিপোর্টার
সিলেট মহানগরের বালুচর এলাকার বাসা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ দুই সাংবাদিককে গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ। গ্রেফতারকৃত সাংবাদিকরা হলেন সাপ্তাহিক আমাদের সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম (২১) ও ঐ পত্রিকার ফটোগ্রাফার শিহাব আহমদ চৌধুরী (২২)। গতকাল ১৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, সাংবাদিক সাইফুল ইসলাম ও শিহাব আহমদ চৌধুরী দুজনে একত্রে সিলেট মহানগরের বালুচর এলাকার ৩নং রোডের ২৭নং বাসায় ভাড়াটিয়া হিসেবে বাস করেন। তন্মধ্যে, সাইফুল ইসলাম মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের ফারুক উদ্দিন এর পুত্র ও শিহাব আহমদ চৌধুরী বড়লেখা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের আব্দুস সালাম চৌধুরীর পুত্র। গতকাল ১৩ অক্টোবর দিবাগত রাত প্রায় ১২টায় শাহপরাণ থানার এসআই রিন্টু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ তাদের বাসায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাসায় অভিযান চালানো হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, অভিযানে বাসার ভিতর তল্লাশিকালে খাঠের নীচে রক্ষিত কালো পলিথিনে মোড়ানো দুটি ভারতীয় রিভলবার, ১০ রাউন্ড গুলি ও টেবিলের ড্রয়ারে রক্ষিত ২০০ পিস ইয়াবা মাদক দ্রব্য উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র, গুলি ও মাদক রাখার দায়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে তাৎক্ষণিক ভাবে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এসআই রিন্টু চক্রবর্তী বাদী হয়ে গ্রেফতারকৃত দুই অভিযুক্তকে আসামী করে সিলেট মহানগরীর শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪, তারিখ ১৪/১০/২০২০ইং। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করে ৭দিনের রিমান্ড আবেদন করে থানা পুলিশ। আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করে, পরে তাদেরকে শাহপরাণ থানায় নিয়ে আসা হয়েছে।
গ্রেফতারকৃত সাংবাদিক সাইফুল ইসলাম এর পিতা ফারুক উদ্দিন বলেন, আমার ছেলে ও তার সহযোগী সম্পুর্ণ নির্দোশ, অস্ত্র মাদক উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি সাজানো নাটক। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতার দূর্ণীতির ঘটনার সত্য সংবাদ প্রকাশের কারণে তাদের শত্র“তে পরিণত হয়েছিল আমার ছেলে সাইফুল ইসলাম ও তার সহকর্মী শিহাব আহমদ চৌধুরী। তাই তাদেরকে শায়েস্তা করতে গিয়ে আওয়ামী লীগ নেতারা পুলিশ বাহিনীকে অপব্যবহার করে তাদেরকে ফাঁসিয়েছে। অভিযানের নামে পুলিশ অস্ত্র ও মাদক সাথে নিয়ে নিজেরাই তলাশি করে তা বের করেছে। আমি এই ন্যাক্কার জনক ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার ছেলে ও তার সহকর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই।
এই ঘটনায় সিলেটের সাংবাদিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবী করেছেন এবং গ্রেফতারকৃত সাংবাদিকদের রিমান্ডের নামে কোন ধরনের নির্যাতন না করার আহবান জানিয়েছেন।
এ বিষয়ে শাহপরাণ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত এমন অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের বাসায় অভিযান চালায়। অভিযানকালে তাদের বাসা থেকে অবৈধ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়, এসময় তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি বলেন, আদালতের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে।
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১