editor
প্রকাশিত: 7:15 PM, January 21, 2022

আখালিয়া মোহাম্মদী এলাকার উন্নয়নে মেয়র আরিফের আশ্বাস
নগরীর আখালিয়াস্থ মোহাম্মদী আবাসিক এলাকার জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধনকালে আজ শুক্রবার মুসল্লিদের উদ্দেশ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্ধিত জনসংখ্যার কারনে জমি সীমিত হয়ে আসছে। নাগরিকদের অপরিহার্য সেবা দোরগোড়ায় পৌছাতে হলে প্রশস্ত রাস্তাঘাট প্রয়োজন। আখালিয়ার মোহাম্মদী আবাসিক এলাকা এতোদিন নাগরিক সুবিধা থেকে অনেক পিছিয়ে ছিলো। নগরীর সম্প্রসারিত এলাকা হিসেবে মোহাম্মদী এলাকার রাস্তা, ড্রেন, পয়নিষ্কাশনসহ অন্যান্য অবকাটামো সুবিধা বৃদ্ধির কাজ শুরু করা হবে। পরিকল্পিতভাবে এই জনপদকে সাজানো হবে। মোহাম্মদী আ/এ জামে মসজিদের উর্দ্ধমুখী সম্পসারন, অজুখানা উন্নয়নসহ সম্ভাব্য সকল উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন তিনি। আজ শুক্রবার জুমআর নামাজের পূর্বে তিনি এসব বিষয়ে বক্তব্য রাখছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বড় মুরব্বি আব্দুল মতিন শাহিন, মুফতি আলী হায়দার, মসজিদের মোতাওয়াল্লী করিম উল্লা ও সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুরব্বি আবুল হোসেন মানিক, লন্ডন প্রবাসী হাজী আব্দুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান সাংবাদিক এম এ রহিম, মুরব্বি দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন প্রমুখ। মোহাম্মদী সমাজ কল্যাণ সংস্থার সদস্যগণ প্রোগ্রামে সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরে মেয়র মসজিদ ও এলাকার বিভিন্ন সাইট পরিদর্শন করেন।
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১
2 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)