editor

প্রকাশিত: 7:26 PM, January 21, 2022

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে, কারাগারে আটক কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেনের মুক্তির দাবীতে এবং নবগঠিত উপজেলা স্বেচ্ছাসেবক দলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার বিকেলে উপজেলা সদর এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট আলা উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ।
বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সমছুদ্দিন, কুতুব উদ্দিন, আনসার উদ্দিন, আব্দুল মজিদ বাবুল, সালা উদ্দিন রানা, তারেক আহমদ, লিটন আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান, শ্রমিক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী ও লাহিন আহমদ প্রমূখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার গুরুতর অসুস্থ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ প্রেরণে বাধা প্রদান করছে। অবিলম্বে আমাদের মায়ের মতো নেত্রীকে বিদেশ প্রেরণের সুযোগ দিতে হবে। ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন সহ কারান্তরীন সকল রাজবন্দীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ে শহীদ জিয়ার সৈনিকরা যেকোন ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে। ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও সিলেট জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এই কমিটি সকল কর্মসূচী বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

(সংবাদ  বিজ্ঞপ্তি)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন