editor

প্রকাশিত: 11:39 PM, January 27, 2022

‘আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসেস ইন সিলেট’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসেস ইন সিলেট’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসেস ইন সিলেট’ গ্রন্থের মোড়ক উন্মোচন

6

# আমাদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে
# সিলেট ঐতিহ্য জাদুঘর গড়ে তোলা হবে : মেয়র আরিফ

‘আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এমন অনেক বাড়ি ও স্থাপনা সিলেটে রয়েছে। কিন্তু এগুলোকে ধীরে ধীরে উন্নয়নের নামে অথবা ব্যক্তি স্বার্থে তা ভেঙে ফেলা হচ্ছে। আমাদের অহংকার করার মতো এবং নিরাপদ বসবাসের উপযোগি এসব স্থাপনা এখন হারিয়ে যাচ্ছে। এগুলোকে রক্ষায় সিটি করপোরেশনসহ সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। সিলেটে একটি ঐতিহ্য জাদুঘর গড়ে তোলতে হবে। জার্মানী প্রবাসী লেখক ও গবেষক শামছুল মজিদ চৌধুরী সাকি তাঁর ‘আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসেস ইন সিলেট’ গ্রন্থের মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া সেই সব অমূল্য রতœকে আবার আমাদের সামনে হাজির করেছেন। এজন্য তাকে ধন্যবাদ।’
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট আয়োজিত জার্মানী প্রবাসী লেখক ও গবেষক শামছুল মজিদ চৌধুরী সাকির ‘আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসেস ইন সিলেট’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট নগরবিদ ড. কাজী আজিজুল মওলা।
ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সহকারী অধ্যাপক কবি প্রণব কান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, সিলেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমেদ, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের ট্রাস্টি ডা. মোস্তফা শাজামান বাহার, বিশিষ্ট স্থপতি আনোয়ার ইকবাল কচির পাঠানো লিখিত বক্তব্য পাঠ করে শুনান সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীষ দত্ত, প্রবাসী লেখক রানা ফেরদৌস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি কৌশিক সাহা, লিডিং ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি রাজন দাশ প্রমুখ।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নগরের চাঁদনীঘাট এলাকায় সারদা হলের তৃতীয়তলায় ‘সিলেট ইতিহাস-ঐতিহ্য জাদুঘর’ গড়ে তোলার ঘোষণা দিয়ে বলেন, এখানে হজরত শাহজালাল (রহ.) ব্যবহৃত জিনিসপত্রসহ সিলেটের ইতিহাস ও ঐতিহ্য বহন করে এমন জিনিসপত্র রাখা হবে। তিনি বলেন, এর পাশেই একটি হেরিটেজ মার্কেট রয়েছে। ওই মার্কেটে ছিয়া, ঘাইলসহ আমাদের আবহমানকালের অনেক বিলুপ্তপ্রায় জিনিসপত্র ক্রয়-বিক্রয় করা হয়। ওই মার্কেটকে আমরা উচ্ছেদ করবনা। এটাকে সিটি করপোরেশনের পক্ষ থেকে আরও যোগোপযোগী করে দেওয়া হবে।
মেয়র বলেন, সিলেটের অনেক বাড়ি আছে যেগুলো আমাদের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে। কিন্ত ধীরে ধীরে সেগুলো ভেঙে বহুতল ভবন নির্মাণ কিংবা উন্নয়ন নামে হারিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো রক্ষায় সিটি করপোরেশনের কোনো আইন না থাকায় রক্ষা করা যাচ্ছেনা। তবে সিলেটের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সিলেট সিটি করপোরেশন সবসময় সচেতন রয়েছে। তিনি বলেন. জার্মানী প্রবাসী লেখক ও গবেষক শামছুল মজিদ চৌধুরী সাকির ‘আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসেস ইন সিলেট’ গ্রন্থটি আমাদের স্থাপত্যশৈলীর জন্য অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট নগরবিদ ড. কাজী আজিজুল মওলা বলেন, ‘আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসেস ইন সিলেট’ গ্রন্থটি স্থাপত্যবিদ্যা বিভাগের জন্য অমূল্য রতœ হিসেবে কাজ করবে। গ্রন্থটি এক থেকে দেড়শ বছরের পুরো ইতিহাস ও নির্মাণশৈলীকে যেভাবে তুলে ধরা হয়েছে। এ গ্রন্থ থেকে স্থাপত্যবিদ্যা শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন।
গ্রন্থের লেখক ও গবেষক শামছুল মজিদ চৌধুরী সাকি বলেন, এক যুগের বেশি সময় ধরে বইয়ে প্রকাশিত আসাম টাইপের বাড়িগুলোর ছবি সিলেটজুড়ে ঘুরে ঘুরে তুলেছি এবং এগুলো তিনি অনেক পড়াশোনার পর এসম্পর্কে বিস্তারিত বর্ণনাসহ বই আকারে প্রকাশ করি। গ্রন্থটি করতে আমার কয়েকজন স্থপতি বন্ধু ও সুহৃদ ব্যাপক উৎসাহ ও সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। এটি আমাদের শেকড়ের সন্ধান করতে উৎসাহিত করবে। প্রত্যেকেরই একটা ইতিহাস-ঐতিহ্য আছে। আমি আমাদের সিলেটের সেই ঐতিহ্যবাহি আসাম টাইপের বাড়িগুলো ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এনিয়ে গবেষণা করতে উৎসাহিত করার জন্য এই কাজটি করেছি।
তিনি বলেন, এ্ই গ্রন্থ থেকে আয় হওয়া প্রতিটি টাকা সিলেটের পরিবেশ ও ঐতিহ্য রক্ষা ও সংরক্ষনের জন্য পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট নামে একটি ট্রাস্ট করে দিয়েছি। এই প্রতিষ্ঠানের ট্রাস্টিরা বই থেকে পাওয়া আয় দিয়ে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষনে কাজ করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক কামাল আহমদ চৌধুরী, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক কবির খান, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা মিলু ওয়ালি আহমদ, প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, সাবেক সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দীস আহমদ, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের ট্রাস্টি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাপা সিলেটের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি আব্দুল করিম কিম, ট্রাস্টি অ্যাডভোকেট গোলাম সোবহান দিপন, ট্রাস্টি আব্দুল হাই আল হাদী, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুপ শ্যাম বাপ্পী প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১

1
2