editor

প্রকাশিত: 7:21 PM, January 28, 2022

সিলেটে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হবে  : ড.হাছান মাহমুদ

সিলেটে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হবে  : ড.হাছান মাহমুদ

সিলেটে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হবে  : ড.হাছান মাহমুদ

তথ্যমন্ত্রীর সাথে জেলা  ও মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি দেশের বিরুদ্ধে নানাভাবে সারা বিশ্বে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা লবিস্ট নিয়োগ ও টাকা পয়সা খরচ করে অপপ্রচার চালাচ্ছে । বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন যুক্তরাষ্টের বিভিন্ন ডিপার্টমেন্টে বাংলাদেশকে সহযোগিতা না দেয়ার জন্য নিজেই সাইন করে চিঠি লিখেছেন।

একটা রাজনৈতিক দলের মহাসচিব হয়ে কিভাবে এসব কাজ করতে পারেন? এরা কখনো দেশের মঙ্গল চায় না। আসলে এরা দেশের ষড়যন্ত্রকারী। এরা দেশ বিরোধী। যারা নিজের দেশকে সাহায্য না করতে অন্যদের কাছে চিঠি লিখতে পারে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এরা এককথায় দেশদ্রোহী।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের আয়োজন করেছেন। সেই সংলাপে জাতীয় পার্টিসহ  অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে কিন্তু বিএনপি যায়নি। কারণ বিএনপি ‘না’ রোগে আক্রান্ত হয়ে গেছে। সবকিছুতেই না। তারা ‘না’ রোগে আক্রান্ত। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও না। তিনি  বলেন, চলমান ইউপি নির্বাচনে যেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে দলের বিদ্রোহী প্রার্থী আর যেখানে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় হয়েছে দলীয় প্রার্থী। এতে প্রমাণিত হয় আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই। তিনি বলেন, তৃনমুল নেতা-কর্মীদের গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে কারণ তৃণমূল নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তাছাড়া তিনি বলেন আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিষয়ে সর্তক থাকতে হবে। তারা কেউ এসেছে টাকা কামানোর জন্য আবার কেউ এসেছে গাঁ বাচানোর জন্য। ফেইসবুক ব্যবহার নিয়েও কথা বলেন। নতুন প্রজন্মকে শুধু সেলফি তুললেই হবে না  উন্নয়নও বেশি বেশি প্রচার করতে হবে। দেশে সাড়ে ৮ কোটি মানুষ ফেইসবুক ব্যবহার করে। এই মাধ্যমকে গুরুত্ব দিতে হবে।

বিশেষ করে তৃনমুল নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার আহবান জানান।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সিলেটে খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হবে। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের বক্তব্যের অনুরোধের প্রেক্ষিতে একথা বলেন। তিনি বলেন, জাকির সাহেব আমার কাছে একটি টেলিভিশন উপকেন্দ্র দেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু খু্ঁশির সংবাদ হচ্ছে, আমি আপনাদেরকে টেলিভিশন উপকেন্দ্র নয় পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র উপহার দিচ্ছি। সেজন্যই আমি সিলেটে জায়গা দেখতে এসেছি। খুব শীঘ্রই আমরা কাজ শুরু করবো। সিলেটে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হবে। তারপর সিলেট থেকেই বিভিন্ন অনুষ্ঠান ও খবর সারা দেশে প্রচার করা যাবে। তিনি আরও বলেন, বর্তমানে ঢাকার বাইরে চট্টগ্রামে টেলিভিশন কেন্দ্র রয়েছে। আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি। সিলেটে কোনো সমস্যা নেই।কারণ এখানে জায়গা আছে কিন্তু অনেক বিভাগীয় শহরে জায়গা না থাকায় সমস্যা হচ্ছে। পরিশেষে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মাধ্যমেই দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ এডভোকেট নাসির উদ্দিন খান এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংগঠনিক বিষয়ে মন্ত্রীকে বিভিন্ন বিষয় অবহিত করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়জুর আনোয়ার আলাওর, নুরুল ইসলাম পুতুল,এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোঃ সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক  আজাদুর রহমান আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি , সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ।
মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আব্দুল আহাদ চৌধুরী মিরন, মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সুদীপ দেব, সাব্বির খান, সৈয়দ কামাল, রোকসানা পারভীন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, জুমাদিন আহমেদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন