editor
প্রকাশিত: 2:10 PM, March 5, 2022

তারুণ্য নাট্যগোষ্ঠীর ৩০বছর পূর্তীতে বড়লেখায় ৫দিনব্যাপী বইমেলা সাংস্কৃতিক অনুষ্ঠান
তারুণ্য নাট্যগোষ্ঠীর সভাপতি বদরুল ইসলাম মনু, সহ সভাপতি সাংবাদিক হানিফ পারভেজ ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র নাট্যামোদী দর্শক, শুভাকাঙ্ক্ষী ও বই প্রেমী এবং শুভানুধ্যায়ীদের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রত্যেকদিন নাট্যৎসব অনুষ্ঠান এবং বইমেলায় উপস্থিত থেকে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
আজ শনিবার (০৫ মার্চ) বিকেল ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়াম বড়লেখায় তারুণ্য নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পাঁচদিন ব্যাপী বইমেলা, নাট্যেৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন নাট্যজন ও বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন তারুণ্য নাট্য গোষ্ঠীর সভাপতি বদরুল ইসলাম মনু।
অনুষ্ঠান ১ম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম চৌধুরী কামরান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, গ্রুপ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান প্রমূখ।
৫ম দিন সমাপনী সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, আমন্ত্রিত অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক জাকির হোসেন জুমন, তারুণ্য নাট্য গোষ্ঠী বড়লেখার উপদেষ্টা ও আজিবন সদস্য আব্দুল লতিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিলেট বিপণনের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন রুনি, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বড়লেখা থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। এছাড়াও অনুষ্ঠানে দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন উপজেলা-জেলার বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও সুধী মহলের বিশেষ ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
০৫ মার্চ থেকে ০৯ মার্চ প্রতিদিন একটি করে সন্ধ্যা ৬ টায় অডিটোরিয়াম মঞ্চে নাটক মঞ্চায়ন হবে। ৫ মার্চ মনিপুরী থিয়েটার কমলগঞ্জ মঞ্চায়ন করবে ‘কহে বীরাঙ্গনা’, ৬ মার্চ থিয়েটার মুরারিচাঁদ সিলেট মঞ্চায়ন করবে ‘পানিবালা’, ৭ মার্চ তারুণ্য নাট্যগোষ্ঠী বড়লেখা মঞ্চায়ন করবে ‘পদ্মাপাড়’, ৮ মার্চ অনুস্বর থিয়েটার ঢাকা মঞ্চস্থ করবে নাটক ‘মূল্য অমূল্য’, এবং ৯ মার্চ দৃষ্টিপাত মৌলভীবাজার মঞ্চস্থ করবে ‘জেগে ওঠ হে মহা মানব’। প্রতিটি নাটকের প্রবেশপত্র উন্মুক্ত বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
বাঙালি সংস্কৃতির বিকাশে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দীর্ঘ পথ-পরিক্রমায় তারুণ্য নাট্যগোষ্ঠীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য। সকল অপশক্তির বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে নাট্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি তারুণ্য নাট্যগোষ্ঠী মঞ্চে ও পথে ছিল সক্রিয়।
পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে শুধুমাত্র জনপদ টিভি – Jonopod TV এর ফেইসবুক পেইজ থেকে।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও