editor

প্রকাশিত: 4:34 PM, March 8, 2022

ঘুমিয়ে নয়, জাগ্রত হয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে : জেলা প্রশাসক

ঘুমিয়ে নয়, জাগ্রত হয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে : জেলা প্রশাসক

ঘুমিয়ে নয়, জাগ্রত হয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে : জেলা প্রশাসক

সিলেটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য স্লোগানে সারাদেশের ন্যায় সিলেটেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বিভিন্ন সংষ্থার সহযোগিতায় দিবসটি পালনে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- মানববন্ধন, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ ও মহিলা সমিতির মধ্যে অনুদান বিতরণী অনুষ্ঠান, পথনাট্য প্রদর্শন এবং অনলাইন ব্যবসা বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন। সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা পরিষদের সম্মুখের রাস্তা থেকে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় এমসি কলেজ এবং রানার্সআপ সিলেট মহিলা কলেজ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন শিক্ষাবিদ তাহমিনা ইসলাম। এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, মায়ের প্রচেষ্ঠায় সন্তান এবং স্ত্রীর সহযোগিতায় স্বামী সফলতা অর্জন করে। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের সংগ্রামে বঙ্গবন্ধুকে সর্বদা প্রেরণা দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমাদের নারীদের ভূমিকা আছে। ঘুমিয়ে নয়, জাগ্রত হয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে। কেউ জায়গা ছেড়ে দিবে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১০/২০ বছরে নারীদের অগ্রগতি চোখে পড়ার মতো। নারীদের বর্তমান অবস্থান অত্যন্ত সুদৃঢ়। সেটিকে ধরে রাখা আমাদের সবার প্রয়োজন। পুরুষের প্রতিটি কাজের পেছনে নারীরা যে শক্তি দেন, তা সম্মানের ও স্মরণীয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর প্রিয়াংকা দাস রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক ও সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায় প্রমূখ।

সকাল ১১.৩০ মিনিটে সেইভ দ্যা চিলড্রেন এর সার্বিক তত্ত্বাবধানে ইউএসডি উজ্জীবন প্রকল্প এবং শায়েস্তাগঞ্জ থিয়েটারের দিকনির্দেশনায় বাল্য বিবাহ প্রতিরোধ ও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পথনাট্য প্রদর্শন করা হয়। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়