editor
প্রকাশিত: 1:29 PM, March 15, 2022

বিমানকে আয় বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে গণভবনে ‘হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) (১ম সংশোধিত)’-শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক উপস্থাপনা অবলোকনকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ।
হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) (১ম সংশোধিত)’-শীর্ষক প্রকল্পের নির্মাণে সার্বিক কাজের ৩২ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
তারা আশা করছেন, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এয়ারপোর্ট নির্মাণ প্রায় সম্পন্ন হবে।
প্রধানমন্ত্রী বিমানবন্দর সম্প্রসারণে নির্মাণ কাজের গতি বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করতে বলেন।
একই সঙ্গে তিনি সিকিউরিটি সার্ভিস বাড়াতে সংশ্লিষ্টদের ট্রেনিং বাড়ানোর নির্দেশনা দেন।
পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের জন্য বলেন প্রধানমন্ত্রী।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না