editor
প্রকাশিত: 2:07 PM, March 20, 2022

কমলগঞ্জে ইয়াবা দিয়ে ফার্মেসী দোকানি ও মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে ইয়াবা দিয়ে ফার্মেসী দোকানি ও মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে কমলগঞ্জ থানার সাদা পোশাকধারী দুই এসআই সিরাজুল ইসলাম ও হারুন-অর-রশীদ স্বপন কুমার সিংহ নামের ওই দোকানিকে ফাঁসানোর চেষ্টা করেন। কিন্তু জনতার রোষানলে পড়ে তারা চলে যেতে বাধ্য হন।
শনিবার রাতে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারের নিউ মেডিসিন কর্ণার নামক ফার্মেসীতে ঘটনাটি ঘটে।
আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, শনিবার রাত ৯টায় কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ও এসআই হারুন-অর-রশীদ মাদক উদ্ধারের নামে স্বপন কুমার সিংহের নিউ মেডিসিন কর্ণারে আসেন। তল্লাশির নামে ফার্মেসী তছনছ করতে থাকেন। এক পর্যায়ে নিজেদের কাছে থাকা কয়েকটি ইয়াবা দোকানের ভেতর রেখে বলেন, এগুলো এ ফার্মেসীতে পাওয়া গেছে।
তল্লাশি চলার সময়ে সেখানে জড়ো হন সাধারণ মানুষ। তারা বিক্ষুদ্ধ হয়ে এসআই সুরুজ আলী ও এসআই হারুন-অর-রশীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। পরে প্রায় আধা ঘন্টা পরে ফার্মেসী মালিককে ছাড়াই তারা থানায় ফিরতে বাধ্য হন।
অভিযোগ সম্পর্কে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, এখানে তেমন কোনো ঘটনা ঘটেনি। কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সমাধান হয়ে গেছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে