editor

প্রকাশিত: 3:31 PM, April 1, 2022

যে কারণে আস্থায় ছিলেন গফ্ফার ও কামরুল

যে কারণে আস্থায় ছিলেন গফ্ফার ও কামরুল

যে কারণে আস্থায় ছিলেন গফ্ফার ও কামরুল

ডেস্ক রিপোর্ট
২০১৯ সালের শেষ দিকে যখন সিলেট বিএনপি’র কমিটি গঠন করা হয় তখন আহ্বায়ক হতে অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছিল। যোগ্য অনেক নেতাই তখন পাশ কাটিয়ে যান। আবার কেউ কেউ আড়ালে মুখও লুকিয়ে ফেলেন। তখন আহ্বায়ক হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেন সিলেট জেলা বিএনপি নেতা কামরুল হুদা জায়গীরদার। তিনি বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি হলেও সিলেট বিএনপি’র রাজনীতিতে সিনিয়র নেতা হিসেবে সবার কাছে পরিচিত। জেলার সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। চ্যালেঞ্জ নিয়ে প্রায় আড়াই বছর সিলেটে দলকে পরিচালনা করেছেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে সমালোচনাও তাকে নিয়ে কম হয়নি।

নানা সময় তার সিদ্ধান্ত নিয়ে দ্বিমত, ভিন্নমত তৈরি হয়। কিন্তু কামরুল হুদা জায়গীরদার সিদ্ধান্তে অটল ছিলেন। উপজেলা ও পৌর বিএনপির ১৮টি ইউনিট গঠন নিয়ে তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। দলের গ্রুপিং, নেতাদের দ্বন্দ্ব প্রায় সব উপজেলাতেই ছিল। এ কারণে দল গঠনে তাকে বেগ পোহাতে হয়। সর্বশেষ সিলেট জেলা বিএনপি’র সম্মেলন নিয়ে তীব্র চাপের সম্মুখীন হয়েছিলেন জায়গীরদার। বাদপড়া ইউনিটগুলোর সম্মেলন ও কাউন্সিল করা, জেলা বিএনপি’র কাউন্সিলের তালিকা হাল নাগাদ করা এবং সম্মেলন, কাউন্সিলের আয়োজন করা ছিল চ্যালেঞ্জ। এই অবস্থা থেকে উতরে গেছেন সিলেট বিএনপি’র এ ত্যাগী নেতা কামরুল হদা জায়গীরদার। তার নেতৃত্বেই সিলেট জেলা বিএনপি সফল সম্মেলন ও কাউন্সিল শেষ করেছে। তার নেতৃত্ব এবং আয়োজন নিয়ে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরও তার প্রশংসা করেছেন। কামরুল হুদা জায়গীরা জানিয়েছেন- এবার সিলেট জেলা বিএনপি তৃণমূল থেকে সাজানো হয়েছে। জেলার একশ’টির উপরে ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল ভোটের মাধ্যমে করা হয়েছে। তার আগে ওয়ার্ড পর্যায়ে হয়েছে কাউন্সিল। ইউনিয়ন শেষ করে উপজেলা ও পৌরে সম্মেলনের প্রস্তুতি নেয়া হয়। করোনার ফাঁকে ফাঁকে এসব করা হয়। এবার যখন লকডাউন তুলে নেয়া হলো তখন আর সময় নেয়া হয়নি। মাত্র ৩ মাসের ব্যবধানে সব শেষ করে জেলার সম্মেলন করা হয়।

তিনি জানান, দল আমার ওপর আস্থা রেখেছিল। দিনশেষে আমরা সবাই দলের। এ কারণে দলের স্বার্থকে আগে প্রাধান্য দেয়া হয়েছে। দলের ক্ষতি হয় এমন কিছু করিনি। সিলেটে এম ইলিয়াস আলীর আস্থাভাজন নেতা ছিলেন এডভোকেট আব্দুল গফ্ফার। এম ইলিয়াস আলী সিলেট জেলা বিএনপি’র যে কমিটির সভাপতি ছিলেন সে কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এডভোকেট গফ্ফার। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ সিলেটের রাজনীতিতেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। ইলিয়াস আলী গুমের পর বয়সের কারণে রাজনীতিতে তেমন সরব নন এডভোকেট গফ্ফার। এরপরও দলের প্রয়োজনে তিনি এগিয়ে আসেন, কাজও করেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। এডভোকেট আব্দুল গফ্ফারকে এবার সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছিল। সঙ্গে ছিলেন আরেক বিএনপি নেতা সিলেট জেলা বারের সাবেক সভাপতি এটিএম ফয়েজ। দু’জনের টিমওয়ার্ক ছিল ভালো। জেলা বিএনপি’র সম্মেলনের শেষ দিকে এসে নাটকীয়তা দেখা দেয়। এতে করে উত্তাপ-উত্তেজনাও দেখা দেয়। এই সময় শক্তহাতে নির্বাচন পরিচালনা করেন সিলেট বিএনপি’র এই ত্যাগী নেতা। কাউন্সিলরদের কাছেও তিনি ছিলেন শ্রদ্ধারপাত্র। এ কারণে প্রার্থী ও কাউন্সিলরা এডভোকেট আব্দুল গফ্ফারকে মানেনও। এবারের কাউন্সিলে ১৮টি ইউনিটের কাউন্সিলর ছিলেন ১৮১৮ জন। ফলে কাউন্সিলে ভোট গ্রহণ চ্যালেঞ্জের বিষয় ছিল। এতো ভোট এর আগে বিএনপি’র কাউন্সিলে নেয়া হয়নি। ফলে এই কাউন্সিল নিয়ে আগ্রহ ছিল সব মহলে। এডভোকেট আব্দুল গফ্ফার এ চ্যালেঞ্জে জয়ী হয়েছেন। কাউন্সিল শেষ হয়েছে বিতর্কহীন ভাবে। এবং কাউন্সিল নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। তবে এতে তাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন দলের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন।

এডভোকেট আব্দুল গফ্ফার জানিয়েছেন, সবার অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া এই দায়িত্ব পালন সম্ভব হতো না। বিশেষ করে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতারা নিজ থেকে এগিয়ে এসে নির্বাচনে সহযোগিতা করেছেন। এছাড়া দলের নেতাকর্মীরাও সহযোগিতা করেছেন। এ কারণে সিলেট জেলা বিএনপি’র কাউন্সিলে দিন শেষে জয় হয়েছে বিএনপি’র।

(মানবজমিন সংবাদ)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন