editor

প্রকাশিত: 10:27 PM, July 19, 2021

সুনামগঞ্জে জামায়াতের নেতার বিরুদ্ধে মামলা করে বিপাকে বাদী

সুনামগঞ্জে জামায়াতের নেতার বিরুদ্ধে মামলা করে বিপাকে বাদী

রুহুল আমীন তালুকদার

সুনামগঞ্জ সদর উপজেলা শাখার জামায়াতের সক্রিয় সদস্য ও ডিসি অফিসের এক কালের নৈশ প্রহরি এবং ডিসি অফিসেরই ফান্ডের টাকা চুরির দ্বায়ে করা মামলায় কারাভোগ সহ চাকুরী চুত্য হওয়া আজকের ধনাঢ্য প্রভাবশালী জামায়াতের নেতা দুরন্ধর জালিয়াত প্রকৃতির ভূমিদস্যু ভয়ংকর অপরাধী আব্দুল মালেকের বিরুদ্ধে বশত বাড়ী থেকে জোরপূর্বক বাশঁ কেটে নেয়া ও বশত বাড়ী সহ অন্যান্য ভূমি জবর দখলের চেষ্টা এবং তাকে প্রাণনাশের হুমকির অপরাধে মামলা করে বিপাকে পড়েছেন এক অসহায় বৃদ্ধা মহিলা ফিরোজা বেগম।

আলোচিত এই জামায়াত নেতা, ভয়ংকর অপরাধী আব্দুল মালেক ও তার সাঙ্গপাঙ্গরা ১৯ জুলাই সোমবার ফের মারাত্মক প্রাণনাশক ধারালো দেশীয় অস্ত্র দা-ছুড়া নিয়ে মামলার বাদী ফিরোজা বেগম এর বশত বাড়ীতে গিয়ে তার দায়েরী মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। অন্যতায় তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেল জুলুমের মধ্যে দিয়ে ভিঠা উচ্ছেদ তথা বাড়ী ছাড়া সহ অন্যান্য স্বত্ব দখলীয় ভূমি জবর দখল করার লক্ষে তাকে খুন খারাপী করার হুমকি ধামকিতে জান-মালের চরম নিরাপত্তাহীনতায় ভোগীতেছেন তিনি।

বর্ণিত মামলা সুত্রে ও অনুসন্ধানে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত হাজী নৈঈম উল্লা তালুকদারের ছেলে, প্রভাবশালী জামায়াত নেতা ভূমিদস্যু ভয়ংকর অপরাধী আব্দুল মালেক ও তার সকল অপকর্মের সহযোগী তারই আপন ভাগ্না উপজেলার কুরবান নগর ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত মাওলানা আব্দুল কাদিরের ছেলে বর্তমান মুহাম্মদপুরের বাসিন্দা সদর উপজেলার জামায়াতের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাবের অপকর্মের চিত্র ইতিপূর্বে বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশ হয়। তাই তাদের সকল অপকর্মের দ্বায় ও আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়াতে কিছুদিন গাঁ ঢাকা দিয়ে থাকে।

কিন্তু প্রভাবশালী ও অর্থবিত্তে বিত্তশালী হওয়ায় আবার ও এলাকায় ফিরে এসে অদৃশ্য শক্তির বলে স্থানীয় প্রশাসনকে ধুকা দিয়ে বোকা বানিয়ে আইন কানুনের তুয়াক্কা না করে এই জামায়াত নেতা আব্দুল মালেকের ভাই মৃত আব্দুল মতিনের ছেলে মফিজ আলী ও তার অন্য ভাই মৃত আব্দুল মুনীম তালুকদার ঔরফে শুকুর মিয়া মেম্বারের স্ত্রী মামলার বাদী ফিরোজা বেগম এই দুই পরিবার সহ আত্মীয় স্বজনদের স্বত্ব দখলীয় ভূমি জবর দখল ও আত্মসাৎ করার লক্ষে জামায়াতের উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাবের কু-পরোচনায় তৎপর হয়ে উঠে জামায়াত নেতা আব্দুল মালেক। তাই ভুক্তভাগী মামলার বাদী ফিরোজা বেগম এর স্বত্ব দখলীয় ভূমি জবর দখল ও আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে স্বত্ব দখলীয় বশতবাড়ীর ভূমির বাঁশ, গাছ জোর পূর্বক কেটে নিয়ে একের পর এক ক্ষতিসাধন করিয়া সর্বশান্ত করে যাচ্ছে ভংকর অপরাধী জামায়াত নেতা আব্দুল মালেক ও তার সহযোগীরা।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আরও জানা গেছে, জামায়াত নেতা আব্দুল মালেক সহ জামায়াতের উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব এই দুই ভয়ংকর অপরাধী ও তাদের সহযোগী জামায়াত -বিএনপির ঘাড়ে ভর করেই ভূমি জালিয়াতি, জবর দখল, আত্মসাৎ, খুন-জখমের মত জঘন্য অপকর্ম চালিয়ে চাচ্ছে। তাই তাদের ভয়ে কেউ মূখ খোলে প্রতিবাদ করার মত সাহস পর্যন্ত পাচ্ছে না।
শুধু তাই নয় করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর মরণ ব্যাধির ভয়াবহতায় গোঠা বিশ্বের মতো দেশের মানুষ যখন আতংক বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই করোনা ভাইরাসের বিস্তার রোধ কল্পে প্রতিরোধ মূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যস্ততম সময় যখন পাড় করছিলেন ও করোনার ভয়ে বিনা প্রয়োজনে মানুষ যখন বাড়ী থেকে বের হচ্ছিলেন না, ঠিক এই সময়ঠাই নিরাপদে নির্বিঘ্নে ভূমি জবর দখলের সবচেয়ে বড় একটা সুবর্ণ সুযোগ মনে করেই ভুক্তভোগী উপজেলার একই গ্রামের মৃত আব্দুল মুনীম তালুকদার ঔরফে শুকুর মিয়া মেম্বারে স্ত্রী ফিরোজা বেগমের স্বত্ব দখলিয় ভূমি জবর দখলের হীন উদ্দেশ্য তার বশত বাড়ীর ভূমি থেকে বাঁশ কেঠে নেয়, বাঁধা দিতে গেলে তাকে প্রাণনাশের চেষ্টা করে ভূমিদুস্য জামায়াত নেতা ভয়ংকর অপরাধী আব্দুল মালেক ও তার সহযোগীরা।

প্রাপ্ত তথ্যে আরো জানা গেছে ডিসি অফিসের চুরির দ্বায়ে চাকুরী চুত্য হওয়া জামায়াত নেতা আব্দুল মালেক ও তার ভাগ্না জামায়াতের উপজেলার ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব এই দুই ভয়ংকর অপরাধী দুরন্ধর জালিয়াত প্রকৃতির লোক। তারা একে অপরের যোগসাজসে ভুয়া-জাল কাগজাত সৃষ্টি করে প্রথমে ভূমি মালিকদের নানা কৌশলে প্রতারণা করে ভূমি বা অর্থ হাতিয়ে নেয়া। তা না হলে ভয়ভীতি প্রদর্শন করে ভূমি জবর দখল করা তাও যদি সম্ভব না হয় তবে ভূমির মালিকদেরকে নিজে কিংবা অন্য লোকদের দ্বারা বিভিন্ন মিথ্যা মামলা/মোকদ্দমায় জড়িয়ে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করা এবং জেল জুলুমের ভয়ভীতি দেখিয়ে নিরীহ আত্মীয় স্বজনদের ভূমি জবর দখল ও আত্মসাৎ করা তাদের একমাত্র পেশা।

তাই আলোচিত জামায়াত নেতা আব্দুল মালেক ও তার ভাগ্না জামায়াতের সাবেক উপজেলা ভাইস চেয়াম্যান বদরুল কাদির শিহাব সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনের প্রতিকার ও গ্রেপ্তারের দাবীতে মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছেন ভুক্তভোগ মামলার বাদী ফিরোজা বেগম ও মফিজ আলী।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, বাদী ফিরোজা বেগমের লিখিত অভিযোগ পেয়ে অফিসার ইনচার্জ শহীদুর রহমান স্যারের নির্দেশে আমি সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে আশ পাশ বাড়ীর উপস্থিত লোকজনের বক্তব্যে এবং আমার সার্বিক তদন্তে বাদীর অভিযোগের ঘটনার বিষয়ে প্রাথমিক ভাবে সত্যতা প্রতিয়মান হওয়ায় অভিযোগকারীর সত্য দখলীয় বশত বাড়ীর ভূমি থেকে অভিযুক্ত আব্দুল মালেক গং জোর পূর্বক কেটে নেয়া বাঁশগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য সামছুল নাহারের জিম্মায় প্রদান করি এবং অভিযুক্ত আব্দুল মালেক ও সামছুল আলমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য সামছুন নাহার বলেন, অভিযোগ কারী ফিরোজা বেগম এর বশত বাড়ী থেকে আসামি আব্দুল মালেক গং রা কেটে নেয়া বাঁশ গুলো জব্দ করে তদন্তকারী কমকর্তা এসআই জাহাঙ্গীর আলম আমার জিম্মায় রেখেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন