editor
প্রকাশিত: 11:33 PM, March 9, 2022

সিসি ক্যামেরায় কাপড় দিয়ে ভোররাতে দুর্ধষ চুরি
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর একটি বাসার সিসি টিভির ক্যামেরায় কালো গেঞ্জি কাপড় দিয়ে ঢেকে পিছনের দরজা ভেঙ্গে দুর্ধষ চুরি সংঘটিত হয়। বুধবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে শমশেরনগরের শিংরাউরী গ্রামে এ ঘটনাটি ঘটে। খালি বাসা পেয়ে চোরচক্র বাসার তিনটি কক্ষের সবগুলো আলমারি, ওয়াড্রপ, ড্রয়ার ভেঙ্গে তছনছ করে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
বাসার মালিক সমরজীৎ স্বর্ণকার বলেন, বছর খানেক আগে তার মা মারা গেছেন। তার বড় ভাই শুল্ক বিভাগে ঢাকায় চাকুরিরত বলে তিনি স্ত্রী সন্তান নিয়ে সেখানে থাকেন।আর তিনি (সমরজীৎ) প্রাথমিকের প্রশিক্ষণে মৌলভীবাজার পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে ছিলেন। এ সুযোগে একদল চোর মুখোশ পরে বুধবার ভোর রাত ৪টার দিকে তাদের বাসায় এসে প্রথমে সিসিটিভির ক্যামেরা কালো গেঞ্জি কাপড় দিয়ে ডেকে দেয়। এর পর তারা বাসার পিছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। বাসার তিনটি কক্ষের সবগুলো আলমারি, ওয়াড্রপ ও ড্রয়ার ভেঙ্গে কাপড়চোপড় ও অন্যান্য নামগ্রি তছনছ করে। তারা আলমারিতে রাখা ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও পারিবারিক একটি কাজের জন্য রাখা নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
এ ঘটনা শুনে তিনি বুধবার সকাল ৯টায় মৌলভীবাজার থেকে শমশেরনগর আসেন বলে জানান শিক্ষক সমরজীৎ। ঘটনার খবর পেয়ে বধবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বাসায় কেউ থাকেন না, তা জেনেই পরিকল্পিতভাবে চোরচক্র রীতিমত আধুনিক কায়দায় এ চুরি করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে চোর চক্রকে ধরার জন্য তিনি পুলিশ কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বাসায় এখন কেউ থাকছেন না তা জেনে ও সু-পরিকল্পনা করেই চুরি হয়ে বলে তার ধারণা। সিসিটিভি বন্ধের আগের কিছু ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। তার বিশ্বাস এ সিসিটিভি ফুটেজ ধরেই চোরচক্রকে ধরা যাবে। তাছাড়া এলাকার কোন অপরাধী জড়িতও থাকতেও পারে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে