editor

প্রকাশিত: 11:47 PM, January 27, 2022

কমলগঞ্জে শীতকালীন সবজি কাটার ধূম পড়েছে

কমলগঞ্জে শীতকালীন সবজি কাটার ধূম পড়েছে

কমলগঞ্জে শীতকালীন সবজি কাটার ধূম পড়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শীতকালীন ফসল কাটা শুরু করেছেন কৃষকেরা। বোরো ধান রোপণের পাশাপাশি এখানকার কৃষকেরা ব্যাপকভাবে রবি ফসল উৎপাদন করে বাজারজাত করছেন। বিশেষ করে আলু, টমেটো, ফুলকপি ও বাধাকপি, মুলা, এখন থেকে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করার জন্য শীতকালীন সবজি কাটার ধূম পড়েছে উপজেলায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ১৫৮০ হেক্টর জমিতে রবি ফসল ও ৫২৫ হেক্টর জমিতে দেশী আলু চাষ করা হয়েছে। মৌসুমের শুরু থেকে
গ্রীষ্মকাল আসার আগ পর্যন্ত কৃষকেরা সবজি বাজারে বিক্রি করবেন। বাজারে সবজির চাহিদা থাকায় বেশি দামও পাচ্ছেন চাষীরা।
কৃষকেরা জানান, মাঘের তীব্র শীতে সকল থেকে সবজি কাটেন তারা। শীতকালের শুরুতে বীজ রোপণ করা হলেও পরবর্তীতে গ্রীষ্মকালের আগেই এ ফসল ঘরে তোলা হয়। রবি মৌসুমে বৃষ্টিপাত হয়না বলে জমিতে সেচ দিয়ে পানি দিতে হয়। প্রতি বছর পৌষের শেষ এবং মাঘের শুরুর দিকে এ উপজেলায় সবজি কাটার ধূম পড়ে। এখন পর্যন্ত রবি ফসলের ফলন ভালো হয়েছে বাজারেও ভালো দাম পাচ্ছেন তাঁরা। মৌসুমের শেষ পর্যন্ত ভালো ফলনের প্রত্যাশা করছেন কৃষকেরা।
উপজেলার চন্ডীপুর গ্রামের কৃষক ইমরান হাসান জানান, মৌসুমের শুরুতে আগাম, আলু, ফরাস বিচি, বেগুন, টমেটো চাষ করছেন। প্রায় এক মাস ধরে বেগুন ও টমেটো বাজারে বিক্রি করছেন। এখন বাজারে ফরাস বিচি ও নতুন দেশী আলুর দাম বেশি থাকায় আগাম বিক্রি করছি।
কমলগঞ্জ উপজেলার উত্তর পতনঊষারের কৃষক আব্দুর নূর জানান, এবার তিনি ২ একর জমিতে টমেটো, আলু ও বিভিন্ন সাক সবজি চাষ করেছি। মৌসুমে শুরু থেকে অনেক দামে টমেটো বিক্রি করেছি। এখন বাজারে দেশী জাতের আলুর চাহিদা বেশি তাই আগাম আলু বিক্রি করছি।
কৃষক ইমরান হাসান জানান, মৌসুমের শুরুতে পাইকারি টমেটো ১০০ থেকে ১২০ টাকা বিক্রি করেছি এখন দেশী আলু ৩৫ থেকে ৪৫ টাকা করে বিক্রি করছি। আগাম রবি ফসল চাষ করায় বাজারেও সবার আগে সবজি বিক্রি করতে পারছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান জানান, ‘এ উপজেলার সবজি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। শীতকালীন আগাম সবজি চাষে কৃষকেরা বেশি লাভবান হন। মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে প্রচুর পরিমাণ সবজি বাজারে তুলা যাবে। আমাদের পক্ষ থেকে কৃষকদেরকে সবসময় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে