editor

প্রকাশিত: 8:33 PM, January 25, 2022

সবাইকে সাথে নিয়েই সিলেটের উন্নয়ন করতে চাই : মো. মজিবর রহমান

সবাইকে সাথে নিয়েই সিলেটের উন্নয়ন করতে চাই : মো. মজিবর রহমান

সবাইকে সাথে নিয়েই সিলেটের উন্নয়ন করতে চাই : মো. মজিবর রহমান

সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভায় জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. মজিবর রহমান সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পেশাজীবী সংগঠনসমূহের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিলেট প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকরা যেমন সমাজ দেশের উন্নয়নে তাদের লেখনির মাধ্যমে কাজ করেন। আমরাও দেশ-সমাজ ও মানুষের উন্নয়নে কাজ করে থাকি। তবে আমাদের কাজের পদ্ধতি একটু ভিন্ন। সবাইকে সাথে নিয়েই সিলেটের উন্নয়ন করতে চাই।

তিনি বলেন, সাংবাদিকদের সাথে সু-সম্পর্ক আমাদের কাজের ক্ষেত্রে অনেক সহায়ক হয়। দেশের উন্নয়ন কর্মকা- সাংবাদিকদের মাধ্যমেই তুলে ধরতে চাই। তাই সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের তথ্য আদান প্রদান হলে উভয়ের জন্যই ভালো।

জেলা প্রশাসক বলেন, আমি সিলেটে যোগদানের পরপরই এখানকার পর্যটন শিল্পের উন্নয়ন ও সুব্যবস্থাপনা নিশ্চিতে কাজ শুরু করেছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়টি জেলা প্রশাসনের নজরে রাখা হয়েছে। বিষয়টি সমাধানে মাননীয় শিক্ষামন্ত্রী দেখছেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীও এ সমস্যা সমাধানে কাজ করছেন। সরকার থেকে কোনো নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করব। বিষয়টির খুব শিগগিরই সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তাঁর কর্মকালীন সময়ে সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান ও সিলেটের উন্নয়ন করার প্রত্যাশার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, সিলেটে ১২ থেকে ১৮ বছর বয়সি শিশু ও শিক্ষার্থীদের শতভাগ টিকা প্রদান দু-একদিনের মধ্যে নিশ্চিত হবে। এছাড়া করোনা মোকাবেলায় জেলা প্রশাসন বাস টার্মিনালসহ সকল জনসমাগম স্থলে সচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত আছে।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ তাঁর বক্তব্যে সিলেটে সরকারিভাবে যেসব উন্নয়ন কর্মকা- চলছে সেগুলো অব্যাহত রাখতে এবং শাবিপ্রবির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় নিয়ে ওই সমস্যাটি সমাধানে জেলা প্রশাসকের প্রতি আহবান জানান। তিনি বলেন, শাবিপ্রবিতে যে অচলাবস্থা বিরাজ করছে তা সিলেটের স্বার্থেই অবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এতে জেলা প্রশাসনকে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শাবিপ্রবির অচলাবস্থার অবসানে আমাদের সাধারণ সম্পাদক একটি প্রস্তাবনা নিয়ে আন্দোলনের তৃতীয় দিনে গিয়েছিলেন কিন্তু শিক্ষার্থীরা আলোচনায় ইতিবাচক সাড়া না দেওয়ায় তা নিয়ে আমরা বেশিদূর এগুতে পারিনি।

জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ তাঁর বক্তব্যে নবাগত জেলা প্রশাসককে সিলেটে স্বাগত গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালন সহজ করতে তথ্যের অবাধ আদান-প্রদান নিশ্চিতের উপর গুরুত্বারুপ করেন। এটি নিশ্চিত হলে তথ্যগত ভুলত্রুটি কমিয়ে মানুষের কল্যাণে কাজ করা সাংবাদিকদের জন্য সহজ হবে। এছাড়া সিলেটের পর্যটনস্পটগুলোতে পর্যটন বান্ধব সু-ব্যবস্থাপনামূলক উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ.এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন উন্নয়ন কর্মকা- নিয়ে পরামর্শমূলক বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন।

জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী, সময় টিভির বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ রেনু, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এমএ হান্নান, দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ফারুক আহমদ, দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক এমএ মতিন, জহিরুল হক মিশু ও ফটোসাংবাদিক আব্দুল বাতিন ফয়সল।

আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শংকর দাস, দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, দৈনিক সিলেটের সময়-এর ব্যবস্থাপনা সম্পাদক নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে