editor
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
গত শুক্রবার দক্ষিণ সুরমা ভার্থখলাস্থ স্টার ভিউ টাওয়ারে দক্ষিণ সুরমা ইন্টারনেট সরবরাহকারী ব্যবসায়ীদের এক সভা অনুষ্ঠিত হয়। ইমতিয়াজ মোহাম্মদ ফয়সল সভাপতিত্বে ও সাব্বির হোসেন চৌধুরী পরিচালনায় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয় : ইন্টারনেট প্রযুক্তির বিকাশ ও উত্তর উত্তর অগ্রগতি সাধন, তথ্য প্রযুক্তির আইন ও নীতিমালার ভিত্তিতে ঐক্য, শান্তি, প্রগতি- এই নীতির আলোকে ব্যবসা পরিচলানা করা, ইন্টারনেট ব্যবসার প্রসার, বৃদ্ধি এবং সম্মানজনক ব্যবসা প্রতিষ্ঠিত করা, ব্যবসায় প্রতিযোগিতামূলক অসাধু কর্মপন্থা আনয়ন না করিয়া গ্রাহক সেবার মান উন্নয়ন করা, ইত্যাদি।
সংগঠনের নাম সর্ব সম্মতিক্রমে “ইন্টারনেট প্রোভাইডার্স এসোসিয়েশন” নির্ধারণ করা হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয় স্টার ভিউ টাওয়ার। উক্ত সভায় আকছার আহমদকে আহ্বায়ক এবং হোসেন আহমদ রুহুল-কে সদস্য সচিব মনোনীত করে ০৯ (নয়) সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ০৩ মাসের মধ্যে সকল প্রতিষ্ঠান হতে নূন্যতম একজন সদস্য গ্রহণের মাধ্যমে পূর্নাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করবেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম তুরন, জসিম উদ্দিন শিমুল, বদরুল আলম, ছাব্বির হোসেন চৌধুরী, শোয়াইব আহমদ , ইমরান আহমদ, দিলওয়ার হোসেন, মোঃ শাহাদাত খান, নুরুদ্দিন, আব্দুল মতিন, নাইম আহমদ, বাছিত আহমদ, জিকু আহমদ, দিদার আহমদ, রাসেল আহমদ, সালমান আহমদ, রুহেল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, ঝলক আচার্য্য, সৈয়দ ইমদাদুল হোসাইন মিলাদ, আব্দুল সালাম, মুরাদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
3 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
4 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
2 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
4 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
2 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
5 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
3 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। স্থানীয় একটি প্রভাবশালী