editor
প্রকাশিত: 8:18 PM, December 20, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা পঞ্চায়েতি গোরস্থানে সিলেট সিটি করপোরেশনের প্রডাকশন টিউবওয়েল স্থাপন কার্যক্রম তোপের মুখে পড়েছে। ধর্মীয় মূল্যবোধে আঘাতের অভিযোগে প্রডাকশন টিউবওয়েল গোরস্থানের পরিবর্তে অন্যত্র স্থাপনের দাবিতে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় মুসল্লীরা। পূর্ব পুরুষদের গোরস্থানে প্রডাকশন টিউবওয়েল স্থাপন করা হলে গোরস্থানের পবিত্রতা নষ্ট হবে। পাশাপাশি স্থানীয়দের স্থাপিত ডিপ টিউবওয়েলগুলোও কার্যক্ষমতা হারাবে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ডিপ টিউবওয়েল গোরস্থানে স্থাপন না করার জন্য বিভিন্ন সরকারি দফতর, সিলেট সিটি করপোরেশনের মেয়রের কাছে আবেদন করেও কোনো ফল না পেয়ে সর্বশেষ সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছেও আবেদন করেছেন। এছাড়া প্রডাকশন টিউবওয়েল স্থাপন কাজ বন্ধের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ওলি মিয়ার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র, নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারকে গত ১০ ডিসেম্বর নোটিশ দিয়েছেন। নোটিশে গোরস্থানে প্রডাকশন টিউবওয়েল স্থাপন করা হলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসার কথা উল্লেখ করে ৭ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
নগরীর ১০ নং ওয়ার্ডের বাসিন্দা, সাবেক ইউপি মেম্বার মো. মোস্তফা কামাল বলেন, গোরস্থান মুসলমানদের ধর্মীয় অনুভূতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেক মুসলমানের শেষ ঠিকানা গোরস্থান। ঘাসিটুলা পঞ্চায়েতি গোরস্থানে ১০ নং ওয়ার্ডের হাজার হাজার মুসলমানের শেষ ঠিকানা। এখানে শায়িত আছেন আমাদের পূর্ব পুরুষরা। বংশপরম্পরায় আমরা এ গোরস্থানের পবিত্রতা রক্ষা করে আসছি। কিন্তু সিলেট সিটি করপোরেশন এই গোরস্থানে প্রডাকশন টিউবওয়েল স্থাপন কাজ শুরু করেছে। আমরা উন্নয়ন কাজের বিরোধী নই। আমরা গোরস্থানের পরিবর্তে অন্য এলাকায় বিকল্প খাস জমি রয়েছে। আমরা চাই উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকুক। তবে উন্নয়ন কাজের দোহাই দিয়ে যেন ঘাসিটুলা পঞ্চায়েতি গোরস্থানের পবিত্রতা নষ্ট না হয়।
স্থানীয় মুরুব্বি সাইদুর রহমান বলেন, গোরস্থানে প্রডাকশন টিউবওয়েল স্থাপন হলে পবিত্রতা নষ্ট হবে। পাক নাপাক নানা শ্রেণির মানুষের অবাধ যাতায়াত বাড়বে। তাই গত শুক্রবার জুমার নামাজের পর মুসল্লীরা কাজ বন্ধ করে দেন। এখন শুনেছি অনেকের বিরুদ্ধে মামলার চেষ্টা চলছে। যা নিন্দনীয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আসনিম আহমদ বলেন, এলাকাবাসীর ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিটি করপোরেশনের উচিত প্রডাকশন টিউবওয়েল স্থাপন কাজ স্থানান্তর করা। সিলেট সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যক্তিগত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায় নি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন