editor
প্রকাশিত: 9:35 PM, December 20, 2020
অনলাইন ডেস্ক
করোনা পরবর্তী বিশ্ব সম্পূর্ণ নতুন হবে। চীনের উত্থানসহ ভূ-প্রাকৃতিকভাবে ব্যবসা-বাণিজ্য-রাজনীতিতে বিশাল পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রোববার ‘গেটিং রেডি ফর এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্র্যাজুয়েশন’ শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা মধ্যম কাতারের দেশ হিসেবে বৈশ্বিক কোনো ভিশন আছে কি না, জানি না। আমি ওই পয়েন্টে নই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের মাথা ঠাণ্ডা রেখে ঘরের কাজ দিনরাত করা উচিত। ঘর পরিষ্কার রাখা, ঘর শক্ত করা এবং ধুয়েমুছে বা হাতের কাজগুলো করা। ব্যবসা-বাণিজ্যে শেষ বিচারে আমাদের কম্পিটিটিভ থাকতে হবে। ’
এলডিসি থেকে বের হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, দীর্ঘদিন, অনন্তকাল বা মধ্য সময় পর্যন্ত এলডিসির তকমা গায়ে নিয়ে বেড়াতে চাই না। আমাদের যথেষ্ট সক্ষমতা আছে, সেটা ব্যবহার করবো আমরা। আমরা শিক্ষাক্ষেত্রে এখনো একটু পেছনে আছি। সবাই মিলে এখন পুশ করলে এটাও উতরে যাবো। আমরা যে কয়েকটি বড় প্রকল্প হাতে নিয়েছি প্রযুক্তির ও দক্ষতা বাড়ানোর এবং সরকার যদি আরও বিনিয়োগ বাড়ান এক্ষেত্রে তাহলে আমরা মনে হয় ঝুঁকির মধ্যে যেতে পারি। অন্যের কোলে লাভ আছে, তবে দীর্ঘ মেয়াদে এ লাভ ভালো নয়। আমি বেরিয়ে যাওয়ার পক্ষে। ’
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন