editor
প্রকাশিত: 5:13 PM, October 20, 2020
ছাতক প্রতিনিধি
ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন মরহুম হাজী ইছহাক আলী ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি ছিলেন একজন আলোকিত মানুষ। তার স্বপ্ন ছিল এ প্রতিষ্ঠানটিকে মহিলা কলেজে উন্নীত করা। তিনি এলাকার অনেক গুলো প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তার অভাব পূরন হবার নয়। এলাকার উন্নয়নের প্রতি তার ঘাটতি ছিল না। তিনি আরো বলেন এ অঞ্চলে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করেছে আওয়ামীলীগ সরকার। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আর এগিয়ে যাবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের দাতা সদস্য মরহুম হাজী ইছহাক আলী স্মরনে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, রাজনীতিবিদ সৈয়দ আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সামসুল ইসলাম, ফখর উদ্দিন আহমদ স্বপন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবুল হাসান, মরহুমের ছেলে আলী আকবর সায়মন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন, বিদ্যালয়ের শিক্ষক আছহাব উদ্দিন, এসময় সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, আ,লীগ নেতা আফজল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী লুলূ মিয়া, লিটন ঘোষ, ছালিক মিয়া চৌধুরী রোখন, ইউপি সদস্য সুনু মিয়া, হাজী আতিক মিয়া, হাজী ফারুক আহমদ, আলী আজগর সোহাগ, দোলাল মিয়া, বাবুল রায়, শিক্ষক আনিসুর রহমান, বাবর আহমদ, বুরহান উদ্দিন প্রমূখ। সভা শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওত করেন বিদ্যালয়ের ধর্মিয় শিক্ষক মাওলানা ফিরোজ আলী ও সভা শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গিয়াস উদ্দিন।
4 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
3 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
7 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
3 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
3 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট