editor
প্রকাশিত: 9:39 PM, December 23, 2020
এনাম হোসেন
সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিয়ানীবাজারের শহীদ মুক্তিযোদ্ধা মনোহর আলীর পরিবার পেল রাষ্ট্রের স্বীকৃতি ও প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান। গত নভেম্বর মাসে দৈনিক ভোরের সিলেট ডটকম’র বিশেষ পাতায় ‘শহীদ মুক্তিযোদ্ধা বাবার কবর খুঁজে বেড়াচ্ছেন, এম শাহরিয়ার কবির সেলিম!’ নামের একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনটি কানাডা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি সরওয়ার হোসেনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে খোঁজ খবর নিয়ে এম শাহরিয়ার কবির সেলিমের মা শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী মিসেস রওশন আরা বেগমের উন্নত চিকিৎসার নিমিত্তে -১০০,০০০০/-(দশ লক্ষ টাকা) এবং তাকে করোনাকালীন চিকিৎসা ব্যয় বাবদ আরো – ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা প্রদান করেন এবং দ্রত শহীদ মনোহর আলীর কবর এবং তার মুক্তিযুদ্ধের সনদ ও ভাতা প্রদান করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়কে নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশ্বস্ত একটি সুত্র বিষয়টি আমাদের নিশ্চত করেছেন।
এ সম্পর্কে শহীদ পুত্র এম শাহরিয়ার কবির সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের বলেন ‘‘খুলনার খালিশপুরে রণাঙ্গনে শহীদ হওয়া আমার পিতা শহীদ বীরমুক্তিযোদ্বা মনোহর আলীর স্বীকৃতি পেলাম।শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে আমার অসুস্থ মাতা মিসেস রওশন আরা বেগমের উন্নত চিকিৎসার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা -১০০,০০০০/-(দশ লক্ষ টাকা) প্রদান করেন এবং আমার করোনাকালীন চিকিৎসা ব্যয় বাবদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আরো -৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা প্রদান করেন।সেই জন্য আমি ও আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট চিরকৃতজ্ঞ। আমার এত বিশাল স্বীকৃতি ও প্রাপ্তির ব্যাপারে সার্বিক সহযোগিতা করার জন্য সিলেট-৬ (গোলাপগঞ্জ -বিয়ানীবাজার) নির্বাচনী এলাকার মানুষের সুখ-দু:খের সাথী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন, আমার শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব সরওয়ার হোসেন ভাইর প্রতি চিরঋনী ও কৃতজ্ঞ।’’
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন