editor
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা মরহুম এম এ হকের সুযৌগ্য পুত্র ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানের সাথে সিলেট জেলা-মহানগর ও নবনির্বাচিত বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি সোরমান আলীর সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা উপর আমাদের গুরুত্বে দিতে হবে এবং সেই আলোকে সবাইকে কাজ করতে হবে। ১৯ দফার উপর চর্চা করলে সমৃদ্ধশীল দেশ গঠন ও গণতন্ত্র মুক্তি আন্দোলন আরো সহজ হবে। তা বাস্তবায়নে সকল নেতাকর্মীদের ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সেদিকে লক্ষ্যে রেখে জাতীয়তাবাদী দল কাজ করছে। শীঘ্রই এ লক্ষ্যে বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষন ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা রয়েছে। জনগণের সাথে বিএনপির সংযোগ বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল ক্যাম্প, সেলাই মেশিন প্রশিক্ষণ, কৃষি বীজ বিতরণ ও টিউবয়েল স্থাপন করা হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ, আহবায়ক কমিটির সদস্য ও বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম। আরো উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক লিটন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া, সহ-সাধারণ সম্পাদক এমদাদ উদ্দিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম ফয়সল, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. খোকন ইসলাম, নারায়নগঞ্জ শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলার প্রচার সম্পাদক মো. ইলিয়াস, বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, নারায়নগঞ্জ শ্রমিক দলের সদস্য মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সেফুল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজ সেবা সম্পাদক আদিল আহমদ রিমন, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আবুল মিয়া, জেলা ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন মুকিত, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি দিলদার হোসেন, ইমন মিয়া, চাঁন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছয়দুর রহমান, সদস্য শাহিন মিয়া, শ্রমিক দল নেতা রুবেল আহমদ, শাহ আলম, নাজিম আহমদ, আতাউর রহমান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিএনপির সাবেক স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মরহুম এম এ হকের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য (নিখোঁজ) এম ইলিয়াস আলীসহ নিখোঁজ সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফিরে পেতে মোনাজাতে দোয়া করা হয়।
সভা থেকে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান ও যুবদল নেতা শাহজাহান মিয়াসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী জানানো হয়।- বিজ্ঞপ্তি
1 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত
7 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
4 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
2 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
5 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
7 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
8 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ