editor
প্রকাশিত: 3:15 PM, December 24, 2020
নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে সিএনজি অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় দুলবি বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটার মাঠি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুলবি বেগম (২৫) নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের ধন মিয়ার মেয়ে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, নবীগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা আউশকান্দির উদ্দেশ্যে রওনা দেন। পথেমধ্যে ফুটারমাটি এলাকায় পৌছামাত্র একটি গ্রুতগতির ট্রাক অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুলবি। এ ঘটনায় আহত হন সিএনজি অটোরিকশার চালকসহ আরও ৪ জন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহতরা হলেন, নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের আহাদ মিয়ার স্ত্রী রুমি বেগম (৩০), একই গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে হানিফা বেগম (৩০), উপজেলার বেরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মজিদ মিয়া (৪০), সিএনজি অটোরিকশা চালক উপজেলার কূর্শি ইউনিয়নের কূর্শি গ্রামের কদ্দুস মিয়ার ছেলে রাজা মিয়া (৩০)।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন