editor
প্রকাশিত: 12:00 AM, December 25, 2020
এস আর অনি চৌধুরী, কুলাউড়া
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক বলেছেন, নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে দলের নেতা-কর্মীদের সুশৃংখল রাজনৈতিক কৌশলী হয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবে আগামীতে আওয়ামীলীগে তাদের ঠাই হবে না। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারি নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সমর্থনে কুলাউড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুলাউড়া পৌর আওয়ামীগের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরা দে’র পরিচালনায় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত সভায় সাখাওয়াত হোসেন সফিক আরও বলেন, ধর্মের নামে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে শেখ হাসিনার অতন্দ্র প্রহরী হয়ে সোচ্চার হতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা যুবলীগ সম্পাদক রেজাউর রহমান সুমন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ। সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে