editor

প্রকাশিত: 12:32 AM, December 25, 2020

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ওসি দ্দোহা : কানাইঘাটের মানুষের কথা আমি সব সময় স্মরন রাখব

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ওসি দ্দোহা : কানাইঘাটের মানুষের কথা আমি সব সময় স্মরন রাখব

কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর সিলেট এসএমপিতে বদলী জনিত উপলক্ষ্যে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় থানা প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত ওসি শামসুদ্দোহা পিপিএম তার বক্তব্যে বলেন, ১৬ মাসের অধিক সময় থানায় কর্মরত কালীন সময় সকল মহলের সহযোগিতা এবং থানার সকল পুলিশ অফিসারদের সমন্বয়ে নিষ্ঠার সাথে পুলিশিং সেবা তাৎক্ষনিক জনগণের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকতার সহিত কাজ করেছিলাম। তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে কাউকে আমি হয়রানী করিনি। সকল প্রকার অপরাধ দমন, মাদক নির্মুল ও আইন শৃংখলার উন্নয়নে সর্বদা চেষ্টা করেছি এক্ষেত্রে আমাকে সবাই সহযোগিতা করেছেন। সকলের আন্তরিক সহযোগিতায় থানার অনেক উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন করেছি। আলেম উলামা অধ্যুষিত এজনপদের মানুষজন অত্যান্ত ভাল, আইনের প্রতি তারা সব সময় শ্রদ্ধাশীল ছিলেন। আপনাদের কাছ থেকে দায়িত্বকালীন সময়ে যে ভালবাসা পেয়েছি তা সব সময় মনে রাখব। দায়িত্ব পালন কালে কাহারো প্রতি কোন কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানান বিদায় ওসি শামসুদ্দোহা। থানার ওসি (তদন্ত) জাহিদুল হকের সভাপতিত্বে ও এসআই এস এম মাইনুল ইসলামের পরিচালনায় রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি সাংবাদিক, সুধিজন, ব্যবসায়ী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাইঘাট থানায় অনেক ভারপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করে গেছেন। অনেকে ভাল কাজ করে ছিলেন তার মধ্যে বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহা একজন ব্যতিকর্ম ধর্মীয় চৌকস, নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সৎ বিনয়ী, জনবান্ধব পুলিশ অফিসার ছিলেন। পুলিশি সেবা তাৎক্ষনিক প্রদান সহ আইন শৃংখলার উন্নয়নে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক। অনেক চাঞ্চল্যকর মামলার আসামীদের গ্রেফতার করা সহ কাজের মাধ্যমে পুলিশ প্রশাসনের সুনাম বয়ে এনেছিলেন তার বিদায়বেলায় কানাইঘাটের মানুষজন অত্যন্ত ব্যতীত। সবাই তার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এমএ হান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রিংকু চক্রবর্তী, নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বানুলাল দাস, থানার এসআই রাজীব মন্ডল, এএসআই আব্দুল আহাদ, কনস্টেবল অনূকুল সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে থানার অফিসার ফোর্স ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমকে সম্মাননা ক্রেস্ট প্রদান সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অনেকে শামসুদ্দোহা পিপিএম এর মতো একজন ভাল অফিসার ইনচার্জকে থানার ওসির দায়িত্ব দেওয়ার আহ্বান জানান সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের কাছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন