editor

প্রকাশিত: 12:38 AM, December 25, 2020

কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ওসি’কে সংবর্ধনা প্রদান

কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ওসি’কে সংবর্ধনা প্রদান

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমকে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি থানার বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম আবেগাপ্লুত হয়ে তার বক্তব্যে বলেন, এখানে কর্মরত থাকাকালীন সময়ে স্থানীয় কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দের যে আন্তরিকতা, ভালবাসা পেয়েছি তাহা আমি কখনো ভুলবনা। আইন-শৃংখলার উন্নয়ন, অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স সহ পুলিশের প্রতিটি কাজে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছ থেকে সহযোগিতা পেয়েছিলাম। তিনি আরো বলেন, আপনারা ছিলেন আমার প্রকৃত বন্ধু, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ভাল সম্পর্ক থাকলে একটি এলাকার আইন-শৃংখলার উন্নতি করা সম্ভব উল্লেখ করে বিদায়ী ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন বিদায়বেলায় প্রেসক্লাবের পক্ষ থেকে আজ আমাকে যে সম্মান দেখিয়েছন তাহা আমি কখনো ভুলবনা। দায়িত্ব পালনকালীন সময়ে আপনাদের কাউকে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুমিন রশিদের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিলেটের সিনিয়র সাংবাদিক এমএ হান্নান, থানার ওসি (তদন্ত) জাহিদুল হক, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুন নূর সাধারন সম্পাদক নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্য নির্বাহী কমিটির সদস্য আলাউদ্দিন, সুজন চন্দ অনুপ, দৈনিক সিলেটের সময়ের বার্তা সম্পাদক জয়নাল আজাদ, সংবাদকর্মী হাফিজ আহমদ সুজন, কাহির আলী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আইন-শৃংখলার উন্নয়ন ও জানমালের নিরাপত্তার বিধানে সর্বদা পুলিশ কাজ করে থাকে। তাদের মধ্যে যে সব পুলিশ অফিসার ভাল কাজ করেন তাদের সম্মান দেওয়া আমাদের সকলের উচিত। বিদায়ী থানার অফিসার ইনচার্জ সামসুদ্দোহা পিপিএম গণমাধ্যম বান্ধব একজন পুলিশ অফিসার ছিলেন উল্লেখ করে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে তিনি প্রতিটি কাজে সংবাদকর্মীদের সহযোগিতা করে ছিলেন। বিশেষ করে পুলিশি সেবা প্রদানের মাধ্যমে তিনি দৃষ্টান্ত স্থাপন করে ছিলেন। প্রেসক্লাবের উন্নয়নে তার অবদান রয়েছে। কোন ধরনের হয়রানী ছাড়াই ভূক্ত ভোগীরা থানায় এসে তাৎক্ষনিক আইনী সহায়তা পেয়েছেন। একজন নিষ্ঠাবান সদালিপি পুলিশ অফিসার হিসাবে সামসুদ্দোহা পিপিএমকে প্রেসক্লাব নেতৃবৃন্দ সব সময় স্মরন রাখবেন। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান সহ উপহার সামগ্রী তোলে দেন ক্লাব নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের