editor
প্রকাশিত: 8:44 PM, December 28, 2020
ডেস্ক রিপোর্ট
সিলেট মেট্রোপলিটন চোর-ডাকাতদের শেল্টার, গ্রেফতার ও ছেড়ে দেওয়া এবং ওয়ারেন্ট বানিজ্যেসহ অভিযোগের অন্তঃ নেই। ফলে থানার আইনশৃংখলা পরিস্থিতির ক্রমশ অবনতির দিকে ধাবিত হচ্ছে। জননিরাপত্তার বদলে নিরাপত্তাহীনতায় ভোগছেন সাধারন মানুষ। গত ২৭ ডিসেম্বর এসএমপি’ কমিশনার বরাবরে এ মর্মে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি পুলিশের একজন পদস্থ কর্মকর্তার তদন্তে দেওয়া হয়েছে। এসএমসপি পুলিশের সংশ্লিষ্ট শাখা অভিযোগ প্রপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
অভিযোগে প্রকাশ, গত ১৮ অক্টোবর এসএমপি’র এয়ারপোর্ট থানাধীন বড়শালা গ্রামের শাহাদাতুজ্জামান জোহার প্রাইভেট জীপ গাড়ির ব্যাটারী চুরি হয়। ওইদিন বিকেলে ব্যাটারীসহ ৩ চোরকে আটক করে স্থানীয় জনতা। এ সময় জুয়েল নামের এক চোর ফসকে পালিয়ে যায়। পরে ধৃত ২ চোরকে এয়ারপোর্ট থানায় দিলে মামলা {নং-২১(১০)২০} হয়। শাহাদাতুজ্জামান জোহা বাদী হয়ে ধৃত ২জন ও পলাতক জুয়েলসহ ৩জনকে এজাহার নামীয় আসামী করে এ মামলা করেন। মামলার তদন্তভার দেয়া হয় থানার এসআই লোকমানকে। ঘটনার পর থেকে পলাতক জুয়েল প্রকাশ্যে ঘুর বেড়ালেও তাকে গ্রেফতার করেন নি এসআই লোকমান।
এদিকে গত ২৬ ডিসেম্বর বাদী শাহাদাতুজ্জামান জোহা সহ এলাকার লোকজন ওই মামলার পলাতক আসামী জুয়েলকে আটক করে থানায় নিয়ে যান। এসময় থানার ডিউটি অফিসার এসআই পলাশ আসামীকে গ্রহণ না করে তদন্ত কর্মকর্তা এসআই লোকমানের সাথে যোগাযোগ করেন। এ সময় এসআই লোকমানের নির্দেশে আটককারীদের চরমভাবে ভৎর্সনা করা হয় এবং তাদের কাছে টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এসআই লোকমানের নির্দেশে মামলার আসামী চোর জুয়েলকে ছেড়ে দেয় হয়। জুয়েলের বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকলেও তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারনামী ও ওয়ারেন্টেী আসামী ছেড়ে দেওয়ায় এবং আটককারীদের গালমন্দ করায় মামলার বাদী শাহাদাতুজ্জামান জোহা রোববার (২৭ ডিসেম্বর) এসএমপি পুলিশ কমিশনার বরাবরে এসআই লোকমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগের খবর পেয়ে এসআই রোকমাান রোববার রাত ৮ টা ৫মিনিটের সময় শাহাদাতুজ্জামান জোহাকে খবর দিয়ে স্থানীয় বাজারে নিয়ে তাকে নানা হুমকি ধমকি দেন এবং নিজের ক্ষমতার বাহাদুরী জাহির করেন। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন মামলার বাদী শাহাদাতুজ্জামান জোহা ও তার স্বজনরা। যে কোন সময় চোরের পক্ষ নিয়ে এসআই লোকমান তার সার্বিক ক্ষতি করতে পারেন বলে তিনি আশংকাবোধ করছেন জোহা।
অভিযোগের ব্যাপারে এসআই লোকমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি আসামী জুয়েলকে থানায় নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন । পরে স্বীকার করে জানান- গত নভেম্বর মাসেই মামলাটির চার্জশিট দাখিল করে ফেলেছেন তিনি। চার্জশিট দেওয়ার পর আসামী েেগ্রফতারের কোন বিধান নেই বলেও জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন