editor
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২০
অনলাইন ডেস্ক
তুচ্ছ কারণে বা সন্দেহের বশে মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা থামছেই না। প্রায়শই ঘটছে এই ধরনের ঘটনা। অপরাধ বিজ্ঞানী, আইনবিদ ও মানবাধিকার কর্মীরা মনে করেন, বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার কারণেই আইন নিজের হাতে তুলে নেয়ার ঘটনা ঘটছে। পরিসংখ্যান বলছে, ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপিটুনিতে বাংলাদেশে প্রায় ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। যার কোনোটায় ছেলেধরা বা ডাকাত সন্দেহে, আবার কোনো কোনো ঘটনায় সামান্য চোর সন্দেহেও পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে বলছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এরমধ্যে ঢাকা জেলায় ৯ জন। ২০১৮ সালে গণপিটুনিতে নিহত হয়েছেন ৩৯ জন।
২০১৯ সালে তা বেড়ে হয়েছে ৬৫ জন। গত বছরের জুলাই মাস পর্যন্ত প্রথম সাত মাসেই নিহত হয়েছেন ৫৩ জন। গত বছর গণপিটুনিতে হত্যার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। ২৫ জন মারা গেছেন সেখানে। ঢাকায় নিহত হয়েছেন ২২ জন। এরমধ্যে ২০১১ সালের ১৭ই জুলাই সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ৬ ছাত্রকে গণপিটুনিতে হত্যার পর সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল। এ ঘটনায় এখনো বিচার পায়নি নিহতদের পরিবার।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, চতুর্দিকে সহিংস অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে। গণধর্ষণ ও গণপিটুনির মতো প্রকাশ্য অপরাধগুলো নিঃসন্দেহে একটি বেপরোয়া অপরাধ প্রবণতার লক্ষণ। আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং দেশ পরিচালনায় আইনের শাসনের অভাব ও দুর্বলতা থেকেই এগুলো হচ্ছে। সরকারের ভূমিকার বড় পরিবর্তন না হলে রাষ্ট্রের ব্যর্থতা আরো বাড়বে। সেই সঙ্গে বাড়বে আমাদের নিরাপত্তাহীনতা।
অপরাধ বিজ্ঞানী তৌহিদুল হক বলেন, আমরা প্রায়শই দেখি জনগণ নিজের হাতে আইন তুলে নিয়ে তাদের ক্ষোভ বা আক্রোশ প্রশমিত করতে গিয়ে যে ব্যক্তির প্রতি ক্ষোভ ও আক্রোশ থাকে তাকে হত্যা করছে। কখনো কখনো তারা হত্যা করেও ক্ষান্ত হচ্ছে না। পুড়িয়ে দেয়াসহ অন্য উপায়ে ক্ষোভ প্রশমিত করছে। প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রেই আমাদের এখানে সামাজিকভাবে কিংবা অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে মানুষের মধ্যে একধরনের অসহিষ্ণু আচরণ আমরা সব সময় লক্ষ্য করি। আমাদের প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলেই এটিকে রাজনৈতিক নয়, মানবিকভাবে, সামাজিক এবং একটি মানুষের অধিকারের ভিত্তিতে বিবেচনা করে সমন্বিতভাবে কাজ করতে পারলে তবেই বন্ধ করা সম্ভব।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বলেন, এ ধরনের ঘটনার বিচার হচ্ছে। বিচারহীনতার মধ্যে আছে এটা বলা যাবে না। বাড্ডার চাঞ্চল্যকর রেনু হত্যা মামলার বিচারের রায় হয়েছে। পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছে। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের হত্যা বন্ধ করা সম্ভব ।
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
7 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
7 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
7 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
1 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
1 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 5 বৃহস্পতিবার
3 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
5 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন