editor
প্রকাশিত: 10:45 PM, January 1, 2021
বিশেষ প্রতিবেদক
বিতর্ক যেন পিছু ছাড়ছে না সিলেট জেলা আওয়ামী লীগের! সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক কেন্দ্রে দাখিলকৃত খসড়া কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ১৬ জন বিতর্কিত নেতার নাম। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কমিটিতে স্থান পাওয়া অনেক বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে, হত্যা,পাথর সন্ত্রাস, পাহাড় ও পরিবেশ ধ্বংস, মাদক ব্যবসা, বিএনপি জামায়েত সংশ্লিষ্টতা এবং বঙ্গবন্ধু খুনি পরিবারের সদস্যের কমিটিতে অন্তর্ভুক্তি করণ সহ অনেক সু-নির্দিষ্ট অভিযোগের পাহাড় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলার সাধারন সম্পাদক বরাবর উপস্থাপন করেন সিলেটের দায়িত্বে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অভিযুক্ত অনেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পাওয়া গেলে বিতর্কিত ব্যক্তিদের কমিটি থেকে প্রত্যাহারের এই কঠিন সিদ্ধান্ত নেয় কেন্দ্রিয় আওয়ামী লীগ।রুদ্ধদার সেই বৈঠকে যোগ দিতে গতকাল সিলেট থেকে ডেকে আনা হয়েছিল সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক, এডভোকে লুৎফুর রহমান এবং এডভোকে নাসির উদ্দিন খানকে।এছাড়া বর্তমান সিলেট জেলা কমিটি সমন্বয়ের জন্য সিলেটের দায়িত্বশীলদের পাশাপাশি রাখা হয়েছে কেন্দ্র কমিটিতে স্থান পাওয়া সিলেটের নেতা সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রিয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন ও ডাক্তার মুশফিক হোসেন চৌধুরীকে।
প্রকৃত পক্ষে কতজন বিতর্কিত ব্যক্তি সিলেট জেলা আওয়ামী লীগের কমিটি থেকে বাদ পড়ছেন প্রশ্ন ছিল সিলেটের দায়িত্বশীল একজন কেন্দ্রীয় নেতার কাছে নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেতা আমাদের জানান গত কাল এবং আজকে তদন্তের মাধ্যমে তারা ১৬ জনকে সেই কমিটি থেকে বাদ দিয়ে দিয়েছেন। এদিকে কমিটি থেকে বাদ পড়া ১৬ জনের স্থানে দলের দুঃসময়ের ত্যাগী,মুক্তিযুদ্ধের আদর্শ লালনকারি পরিবারের সদস্য এবং সাবেক জাদরেল ছাত্রলীগ নেতাদের যুক্ত করা হবে বলে আমাদের নিশ্চিত করেছেন দলের কেন্দ্রিয় একটিই বিশ্বস্ত সুত্র।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন