editor
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের জন্য সরকারীভাবে লিখিত নির্দেশ দিলেও তা মানছেন না স্থাপনা তৈরিকারী ব্যক্তি। এ ব্যাপারে অবৈধ স্থাপনা ও দখলকারীর বিরুদ্ধে গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বরাবরে গত ২০ নভেম্বর লিখিত অভিযোগ প্রদান করেছেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের মরহুম আব্দুল লতিফের ছেলে যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমানের পক্ষে মো. সোহেল আহমদ। সোহেল সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের মুছারগাঁও এলাকার মৃত রমিজ উল্লাহ’র ছেলে। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমানের মালিকানাধীণ ভুমির সামনে সরকারী ভুমিতে কানিশাইল গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে ছাফার উদ্দিন একটি চামড়ার গোদাম তৈরি করে এলাকার স্বাভাবিক পরিবেশের ভারসাম্য নষ্ঠ করছেন। এ ছাড়া গোদাম তৈরির ফলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সম্প্রতি গোলাপগঞ্জ সড়ক উপ-বিভাগের প্রকৌশলীর কার্যালয় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ প্রদান করা হলেও ৫ কার্যদিবসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা থাকলেও ১৫ দিনেও ছাফার উদ্দিন স্থাপনা না সরিয়ে কালক্ষেপন করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরিবেশ অধিদপ্তরের অনুমতি বিহীন অবৈধ চামড়ার গোদামের কারণে প্রবাসী মুজিবুর রহমান হয়রানীর শিকার হচ্ছেন। মুজিবুর রহমান তার মালিকানাধীণ ভুমির সামন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
3 ওসমানীনগর প্রতিনিধি: 7 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
3 স্টাফ রিপোর্টার: 6 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
5 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 5 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
4 ইকবাল বাহার, কানাইঘাট: 2 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
2 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
3 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ