admin

প্রকাশিত: 4:41 PM, January 13, 2021

মঞ্চে না উঠেই সিলেট ছাড়লেন মাওলানা মামুনুল হক

মঞ্চে না উঠেই সিলেট ছাড়লেন মাওলানা মামুনুল হক

2

নিজস্ব প্রতিবেদক :

ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সিলেটে অনুষ্ঠিত একটি মাহফিলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে বক্তৃতা রাখতে দেয়া হয়নি। মঞ্চে উঠার আগেই ইসলামি এ বক্তাকে মাহফিল স্থল থেকে ফিরিয়ে দেয় প্রশাসন।

2

১২ জানুয়ারি (মঙ্গলবার) ওয়াজ মাহফিলটি ছিলো সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে। স্থানীয় শেখপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা মামুনুল হক।

1

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে এই আশংকায় তাকে ওই ওয়াজ মাহফিলে বয়ান দিতে দেওয়া হয়নি। সর্বোপরি  প্রশাসনের অনুমতি নেয়নি আয়োজক কমিটি। এই নিয়ে সিলেটের তিনটি মাহফিলে প্রধান অতিথি হয়েও বক্তব্য রাখতে পারেননি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

তাঁর  ভাস্কর্যবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটছে। জানা গেছে, গত বছরের ২১ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা মাদরাসার মজলিসে অতিথি করা হয়েছিলো এই ইসলামী বক্তাকে।

5

এছাড়াও ২৬ ডিসেম্বর সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউপির লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনেও তিনি ছিলেন প্রধান অতিথি। কিন্তু স্থানীয় প্রশাসনের অনুমতি এবং একটি মহলের বাধার মুখে তিনি ওই দুই মাহফিলেও বক্তব্য রাখতে পারেননি।

S/H-(Rabbi-4)

7

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

6 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

6 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

1 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

6 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

2 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

1 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

1 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

6 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 1

1
7