editor

প্রকাশিত: 3:27 PM, November 25, 2020

রাজনৈতিক ব্যক্তিত্ব ঝন্টু’র বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কুচক্রি মহল

রাজনৈতিক ব্যক্তিত্ব ঝন্টু’র বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কুচক্রি মহল

গত ২২ নভেম্বর রবিবার নগরীতে একটি সংবাদ সম্মেলন করেন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার খালোরমুখ উলাল মহলের মরহুম খায়রুল আমীনের ছেলে মিজু আহমদ। সেই সংবাদ সম্মেলনের সমাজের অত্যন্ত সুপরিচিত ও পরোপকারী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সংসদের সদস্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেটের প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক ও সিলেট জেলার সহ-সভাপতি সতীশ দেব নাথ (ঝন্টু) বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ উপস্থাপন করে। সমাজকর্মী ঝন্টুর বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর মিজু’র বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িতের তথ্য।
এছাড়াও সতীশ দেব নাথ (ঝন্টু) সিলেট আইনজীবীর সহকারী হিসাবে দীর্ঘ ২৫ বৎসর যাবৎ অত্যান্ত সুনামের দায়িত্বে পালন করে আসছি। (যাহার কার্ড নং ১০৩৭)। তিনি আইন বিচার ও সংসদ মন্ত্রনালয় প্রদত্ত সিলেট সিটি কর্পোরেশনের ১২, ১৩ ও ২২ নং ওয়ার্ডের হিন্দু বিবাহ রেজিস্ট্রার ও ১ম শ্রেণীর ঠিকাদার হিসেবে মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি সর্বসময় মানুষের পাশে গিয়ে বিশেষ করে হতদরিদ্রসহ অসহায় মানুষকে সাহয্য সহযোগিতা করে যাচ্ছে। দেশে করোনা প্রর্দোভাব চলাকালে নিজ এলাকাসহ বিভিন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছেন যা অব্যাহত আছে।
প্রকাশিত সংবাদ প্রসঙ্গে এই প্রবীণ রাজনীতিবীদ সতীশ দেব নাথ (ঝন্টু) বলেন, আমি সমাজে সুনামের সহিত জীবন-জীবিকা নির্বাহ করে আসছি। বিপদে মানুষের পাশে দাড়ানোর চেষ্ঠা অব্যাহত রেখেছি। যা সিলেট আদালত প্রাঙ্গন সহ এলাকাবাসীকে জিজ্ঞাস করলে জানতে পারবেন। এছাড়াও আমার বিভিন্ন কার্যক্রম সমগ্র সিলেটবাসী অবলোকন করেছেন। তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে আমার ভালো অবস্থান দেখে একটি কুটক্রি মহল মান ক্ষুন্ন করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।
গোটাটিকর নিবাসী বহু আলোচিত সালমা হত্যার প্রধান আসামি ইকবালের বড় ভাই বিয়ে পাগল কয়ছর বিভিন্নভাবে প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহার করে সিলেটের বিভিন্ন থানায় মামলা করে সাধারণ মানুষের জায়গা ও গাড়ি হাতিয়ে নিচ্ছে। এক্ষেত্রে সে সহজ সরল নারীদের টার্গেট করে বেশি। সাধারণ মানুষকে মামলার জালে জড়িয়ে নিজের ফায়দা হাসিল করেন পুলিশ সোর্স কয়ছর। তিনি জানান, বিগত কিছু দিন পূর্বে সিলেট পিবিআই আমার একটি সিএনজি গাড়ি আটক করে, পরবর্তীতে পিবিআই কাগজপত্র যাচাই-বাছাই করে বিআরটিএর মালিকানা প্রতিবেদন দেখে গাড়িটি আমাকে ফিরিয়ে দেয়। পরবর্তীতে কয়ছর আমার কাছে চাঁদাদাবী করলে আমি তা দিতে অপারগতা প্রকাশ করায় মিজু আহমদকে দিয়ে আদালতে একটি মামলা দায়ের করে এবং ভূয়া কাগজ প্রদশর্ন করে গাড়িটি মিজু আহমদের জিম্মায় নিয়ে যায়। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে। আমি গাড়ি উদ্ধার ও এতদিনের আয়সহ ক্ষতি পূরন ও মানহানীর মামলার প্রস্ততি নিচ্ছেন শুনে আমার মান-সম্মান ক্ষুন্ন করতে মিথ্যা কাল্পনিক বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে ভুল তথ্য দিয়ে সংবাদ উপস্থাপন করানো হয়েছে। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পুশিষ সোর্স কয়ছর-মিজুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। আমি অনুরোধ করছি আমার বিরুদ্ধে যেকোন সংবাদ আপনারা পেলে তা তদন্ত করে প্রকাশ করবেন।-বিজ্ঞাপন

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়