admin
প্রকাশিত: 3:23 PM, January 14, 2021
অনলাইন ডেস্ক:
নানা-নাতির দেখানো পথে নয়, নিজের মতো করে ক্যারিয়ার শুরু করতে চলেছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। স্বাস্থ্য বিষয়ক একটি অনলাইন সংস্থা খুলে ফেলেছেন নব্যা। নাম ‘আরা হেলথ’। তবে অবশ্য নব্যা একা নয়, তাঁর সঙ্গে মিলে এই ‘আরা হেলথ’-এর প্রতিষ্ঠা করেছেন প্রজ্ঞা সাবু, অহল্যা মেহতা ও মল্লিকা সাহানে।
জিনিউজ বলছে সম্প্রতি, ‘আরা হেলথ’-এর অনলাইন সেশনে প্রজ্ঞা সাবু, অহল্যা মেহতা ও মল্লিকা সাহানের সঙ্গে হাজির হয়েছিলেন নব্যা। যেখানে পুরুষতান্ত্রিক সমাজে নারী হিসাবে নিজেদের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা গেল তাঁদের। নব্যা নভেলি নন্দাকে বলতে শোনা গেল পুরুষতান্ত্রিক সমাজে তাঁকে কীভাবে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয়েছে।
নব্যার কথায়, ‘যখনই আমদের স্পললাইটে রাখা হয়, কোনোও বিক্রেতা কিংবা ডাক্তার (যদি পুরুষ হয়), যার সঙ্গেই কথা বলি না কেন, আমরা মহিলা সেকথা মাথায় রেখেই তাঁরা কথা বলেন।’
বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর কী অনুভূতি হয়েছে সেবিষয়ে নব্যা বলেন, ‘যখন আপনি কোনও বিষয়ে কারোর সঙ্গে কথা বলতে যাবেন, সেই ব্যক্তি আপনার সম্পর্কে কী ভাবছেন, তা কখনও ভাববেন না। তবে আমার মনে হয়েছে, আমাদের আরও প্রমাণ করার দরকার আছে। কারণ, আমরা যে জায়গায় থাকি, তার বেশিরভাগ অংশই পুরুষ দ্বারা পরিচালিত।’
প্রসঙ্গত, নব্যা নভেলি নন্দা হলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন নন্দা-র মেয়ে। নব্যার বাবা নিখিল নন্দা, পেশায় ব্যবসায়ী। যিনি আবার রাজ কপুরের মেয়ে রীতু নন্দার ছেলে। তবে ফিল্মি পরিবারে অংশ হয়েও নিজের কেরিয়ারটা অন্যভাবেই শুরু করলেন নব্যা। গতবছর (২০২০) নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বয়েছেন।
SW/H-(Rabbi-4)
1 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
3 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
2 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
1 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 4 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা
7 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
6 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
6 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক